CM Suvendu Adhikari

তৃণমূলের ‘তোষণে’ অবহেলিত তারকেশ্বর, দেশ ও ধর্মের মিশেলে ঐতিহ্যরক্ষার বার্তা শুভেন্দুর

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 'তোষণ' চলত, তারকেশ্বর অবহেলিত ছিল। শ্রাবণী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বিগত সরকারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, মঞ্চ থেকে দেশ ও ধর্মের মিশেলে জাতীয়তাবাদ, ঐতিহ্যরক্ষার বার্তা দিলেন তিনি।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৯:৫০

options
link
তৃণমূলের ‘তোষণে’ অবহেলিত তারকেশ্বর, দেশ ও ধর্মের মিশেলে ঐতিহ্যরক্ষার বার্তা শুভেন্দুর
শ্রাবণী মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ‘তোষণ’ চলত, তারকেশ্বর অবহেলিত ছিল। শ্রাবণী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বিগত সরকারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শুধু তাই নয়, মঞ্চ থেকে দেশ ও ধর্মের মিশেলে জাতীয়তাবাদ, ঐতিহ্যরক্ষার বার্তা দিলেন তিনি। নবরূপে সেজে উঠেছে তারকেশ্বর। নবরূপে এবার শ্রাবণী মেলাকে দেখা যাবে। সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

পরিবর্তনের বাংলায় এবার শ্রাবণী মেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। প্রথমবার এই মেলাকে জাতীয় উৎসবের মর্যাদা দেওয়া হয়েছে। তারকেশ্বর এবং শ্রাবণী মেলাকে ঘিরে রয়েছে ভক্তদের আবেগ এবং ভক্তি। লক্ষ লক্ষ শিবভক্ত এই সময় তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যান। বিপুল সমাগমকে মাথায় রেখে এবার মন্দিরকে ঢেলে সাজানোর সিদ্ধান্তও হয়েছে। আগামী ১৮ তারিখ থেকে মেলা শুরু। আজ, মঙ্গলবার ওই মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “জমিদার প্রথা উঠে গিয়েছে। এখন লোকধর্ম পালন করতে হয়। আর সেই কাজে কোনও সরকারের দুটো চোখ খুলে রাখা উচিত। এবারের শ্রাবণী মেলা মধুময় ও সুখকর হবে।”

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “প্রাক্তন সরকার এক চোখ বন্ধ করে রাখত। তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতিতে ব্যস্ত ছিল। তারকেশ্বর এতদিন অবহেলিত ছিল।” এবার এই শ্রাবণী মেলা নতুন রূপে দেখা যাবে। সেই কথাও জানিয়েছেন তিনি। এইবছর তারকেশ্বরের শ্রাবণী মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। লক্ষ্য লক্ষ্য পূর্ণার্থী এইসময় জল ঢালার জন্য তারকেশ্বর যান। পূর্ণার্থীদের পথে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও নজরদারি চলবে। যাত্রাপথে শ্যাওড়াফুলি থেকে বিভিন্ন জায়গায় সরকারি সেবাকেন্দ্র থাকবে। জল, ওআরএস-সহ প্রয়োজনীয় জিনিস থাকবে। নিরাপত্তার ব্যবস্থাও আঁটসাঁট করা হয়েছে। তৃণমূল আমলে হাতে গোনা ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারকে নিরাপত্তা ও নজরদারি দায়িত্ব দেওয়া হত! পূর্ণার্থী ও ভক্তদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেজন্য পুলিশি নিরাপত্তা ও কড়া নজরদারি চলবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 

Advertisement

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “জমিদার প্রথা উঠে গিয়েছে। এখন লোকধর্ম পালন করতে হয়। আর সেই কাজে কোনও সরকারের দুটো চোখ খুলে রাখা উচিত। এবারের শ্রাবণী মেলা মধুময় ও সুখকর হবে।” এদিন দেশ ও ধর্মের মিশেলে ঐতিহ্যরক্ষার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “৬৫ দিনে যে টুকু ফাঁকফোকড় রয়ে গেল, আগামী দিনে সবটা পূরণ করব” নিজেকে মঞ্চ থেকে ‘ভাই’ বলেও সম্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি যোগীকে দেখে অনুপ্রাণিত। সেখানেও জলযাত্রীদের পুষ্পবৃষ্টি করে। এখানেও যদি আবহাওয়া ভালো থাকে, তাহলে পুষ্পবৃষ্টি হবে।” হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হবে বলে জানানো হয়েছে। 

মুখ্যমন্ত্রী কাশী বিশ্বনাথ মন্দির, মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরের প্রসঙ্গও এদিন এনেছেন। বলেন, “প্রধানমন্ত্রীর হাত ধরে মহাকাল মন্দির, বিশ্বনাথ মন্দির নব সাজে সেজে উঠেছে। তারকেশ্বর মন্দিরকেও আমরা সেভাবে সাজিয়ে তুলব।”

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.