CM Suvendu Adhikari

চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই

আগামী ৭ অক্টোবর গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সভায় আসতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সভায় ৫০ হাজার মানুষের সমাগম হবে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ২৩:০৮

options
link
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
২২ সেপ্টেম্বর, মঙ্গলবার। জলদাপাড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব ছবি।

জলদাপাড়া অভয়ারণ্যে দুই হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটির নাম চৈতন্য ও অপরটির নাম সুলক্ষণা। কেন এই নামকরণ? একথা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাবা মায়ের নামের সঙ্গে মিল রেখে হস্তিশাবকদের নামকরণ করতে হয়। তাই পরম্পরা ও বন আধিকারিকদের পরামর্শ মেনে এই নামকরণ করা হয়েছে। শুভেন্দু আরও জানান, তিনি উত্তরবঙ্গের প্রতি কমিটেড। মাসে ২ বার করে আসবেন।

Advertisement

মঙ্গলবার জলদাপাড়া অভয়ারণ্যে মুখ্যমন্ত্রী জানান, বাবা-মায়ের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বনদপ্তরের আধিকারিকরা বেশ কয়েকটি নামের তালিকা প্রস্তুত করেছিলেন। তার মধ্যে থেকে এই দুটি নাম বেছে নেন তিনি। শুভেন্দু আরও জানান, জলদাপাড়ায় এসে সব পেয়েছেন তিনি। গণ্ডার দিবসের দিন গণ্ডারের দেখা পেয়েছেন। মন্ত্রী মনোজ ওরাওঁয়ের কাজের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। মার্চের মধ্যে হলং বাংলোর কাজ শেষ হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আগামী ৭ অক্টোবর গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছেন বিমল গুরুং। সেই সভায় ৫০ হাজার মানুষের সমাগম হবে। আমন্ত্রণ রক্ষা করে সভায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে আসবেন ভূপেন্দ্র যাদবও। এছাড়াও এদিন উত্তরবঙ্গের জন্য বরাদ্দ অর্থের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জিটিএ-র জন্য বরাদ্দ ৩১৩ কোটি টাকা কীভাবে খরচ হবে সেই খতিয়ানও তুলে ধরেন তিনি। আলিপুরদুয়ারে মেডিক্যাল কলেজ তৈরির প্রতিশ্রুতি দেন শুভেন্দু।

Advertisement

মুখ্যমন্ত্রীর কথায়, “৫ মাসে এত তাড়াহুড়ো করলে হবে না। সময় দিতে হবে। বনকর্মীদের ৫ হাজার টাকা করে বাড়িয়ে দিয়েছি। তাই আমাকে তাঁরা ধন্যবাদ জানালেন। অক্টোবর মাস থেকে তাঁরা বর্ধিত টাকা পাবেন। তাঁরা খুব খুশি। আমি উত্তরবঙ্গের প্রতি কমিটেড। মাসে ২ বার করে আসব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.