‘আজাদি’ স্লোগান নিয়ে হাজার বিতর্কের মাঝে এবার সিপিএমের উদ্দেশে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা। বামেদের গোখরো সাপের সঙ্গে তুলনা করে সামাজিক বয়কটের ডাক দিলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার নেতা কাশেম আলি। রবিবার প্রকাশ্য জনসভায় তিনি সিপিএমকে ‘পাকিস্তানের দালাল’ বলতেও পিছপা হননি। এমনই বেশ কিছু বাছাই করা বিশেষণে একের পর এক তোপ দেগেছেন বামপন্থীদের উদ্দেশে।
আরও পড়ুন:
সিপিএমের মুখে ‘আজাদি’ শুনলে কীভাবে মানুষ থামাবে, সেই নিদানও দিলেন কাশেম আলি। বললেন, ‘‘আজাদির মতো কথা বললে ডান্ডা রাখবেন হাতে, ডান্ডা দিয়ে মেরে ঠান্ডা করে দেবেন। সিপিএমকে কেউ বিশ্বাস করবেন না। এরা পাকিস্তানের দালাল, রাষ্ট্রবাদীদের জলের মধ্যে বিষ খাইয়ে এরা মেরে ফেলতে পারে। এদের একঘরে করে দিন। সিপিএমের থেকে খুব সাবধান। এদের অস্তিত্ব আমরা মুছে দেব।”
রবিবার রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার জনসভা ছিল বাদুড়িয়ায়। সেখানে বক্তব্য রাখার সময় সংগঠনের সহ-সভাপতি কাশেম আলি সিপিএমের বিরুদ্ধে রীতিমতো বিতর্কিত সমস্ত কথা বলেন। তাঁর কথায়, ‘‘সিপিএমের সঙ্গে কোনও আপস করবেন না, বন্ধুত্ব করবেন না। সিপিএম হলো গোখরো সাপ, ছোবল মারবেই। এসব গোখরো সাপ দেখলে ছোবল মারার আগেই ওদের মাথায় ডান্ডা দিয়ে মারুন, হসপিটালে পাঠিয়ে দিন। নাহলে বস্তায় ভরে দিন। তারপর আমরা দেখে নেব।”
এখানেই শেষ নয়, সিপিএমের মুখে ‘আজাদি’ শুনলে কীভাবে মানুষ থামাবে, সেই নিদানও দিলেন কাশেম আলি। বললেন, ‘‘আজাদির মতো কথা বললে ডান্ডা রাখবেন হাতে, ডান্ডা দিয়ে মেরে ঠান্ডা করে দেবেন। সিপিএমকে কেউ বিশ্বাস করবেন না। এরা পাকিস্তানের দালাল, রাষ্ট্রবাদীদের জলের মধ্যে বিষ খাইয়ে এরা মেরে ফেলতে পারে। এদের একঘরে করে দিন। সিপিএমের থেকে খুব সাবধান। এদের অস্তিত্ব আমরা মুছে দেব।”
কাশেম আলির এহেন গরমাগরম বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্থানীয় সিপিএমের প্রবীণ নেতা অনিমেষ মুখোপাধ্যায়ের বক্তব্য, ‘‘ওদের তো আজাদি কথাটায় আপত্তি। আজাদি মানে স্বাধীনতা। সেটা আরএসএস-বিজেপির নীতিতে নেই। ওরা স্বাধীন মনোভাব চায় না। স্বাধীনতাকে ভয় পায়। তাই এত আপত্তি। ওঁকে (কাশেম আলি) মনে করিয়ে দিতে চাই, এমন কথা এখানে বছর কয়েক আগে তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিকও বলতেন। বলতেন, সিপিএমের সঙ্গে বন্ধুত্ব করবেন না, একসঙ্গে চা খাবেন না। তাঁর অবস্থা এখন কী হয়েছে, সবাই দেখছেন।” কাশেম আলির মন্তব্য নিয়ে থানায় এফআইআর করা দরকার বলে মত অনিমেষবাবুর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী