নির্ধারিত এলাকার জনগণনার কাজ মাত্র তিনদিনেই শেষ করে নজির গড়লেন সাঁইথিয়ার এক প্রাথমিক স্কুলের শিক্ষক। রোঙাইপুর গ্রামের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মহম্মদ মেহেবুব আলম সাঁইথিয়ার পারিসর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আরও পড়ুন:
এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজেও নজির তৈরি করেছিলেন মেহেবুব আলম। সাঁইথিয়ার ১৯৬ নম্বর বুথের বুথ লেভেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সময় নির্ধারিত সময়ের আগেই এসআইআর-এর কাজ শেষ করেছিলেন তিনি।
জানা যায়, মেহেবুবের দায়িত্বে ছিল ২৩৫টি বাড়ি এবং ৩২৫টি সেন্সাস হাউস। বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহের পাশাপাশি এলাকার মানচিত্র তৈরির কাজও সম্পূর্ণ করেছেন তিনি। কোনগুলি কাঁচা ও কোনগুলি পাকা বাড়ি, কতগুলি আবাসিক ও অনাবাসিক ভবন রয়েছে, প্রতিটি বাড়ির নম্বর কী—এই সমস্ত তথ্য সংগ্রহ করে নথিভুক্ত করা হয়েছে। জনগণনার জন্য প্রয়োজনীয় ৩৪ ধরনের তথ্যও নির্ভুলভাবে হাউজ লিস্টিং অফিসারের অ্যাপে তুলে দেওয়ার কাজ শেষ করেছেন তিনি।
তিন দিনের মধ্যে এতগুলি বাড়ি এবং সেন্সাস হাউসের তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করার পাশাপাশি পুরো প্রক্রিয়া শেষ করায় তাঁর কাজ নিয়ে স্থানীয় মহলেও আলোচনা শুরু হয়েছে। নির্ধারিত এলাকার প্রতিটি বাড়িতে পৌঁছে তথ্য যাচাই করে তা অ্যাপে আপলোড করায় কাজের গতি বজায় রেখেও তথ্যের নির্ভুলতার দিকে নজর রেখেছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজেও নজির তৈরি করেছিলেন মেহেবুব আলম। সাঁইথিয়ার ১৯৬ নম্বর বুথের বুথ লেভেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সময় নির্ধারিত সময়ের আগেই এসআইআর-এর কাজ শেষ করেছিলেন তিনি। সেই কাজের স্বীকৃতি হিসেবে নির্বাচন কমিশনের তরফে তাঁকে সেরা বুথ লেভেল অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়েছিল। জনগণনার ক্ষেত্রেও একই ভাবে দ্রুততার সঙ্গে দায়িত্ব শেষ করায় ফের প্রশংসা কুড়িয়েছেন এই শিক্ষক। তাঁর কাজের ধরন এবং সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার দক্ষতা প্রশাসনিক স্তরেও নজর কেড়েছে।
সর্বশেষ খবর
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট
-
তারাপীঠের পর এবার রামপুরহাটের হোটেলে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি, ঘটনাস্থলে দমকল
-
রাতের আকাশে বেগুনির খেলা! স্পেস স্টেশন থেকে নবরূপ দেখালেন নভোশ্চর