Mandirbazar

পিকআপ ভ্যানকে পাশ কাটাতে গিয়ে উলটে গেল যাত্রীবোঝাই বাস! মৃত্যু কন্ডাক্টরের, জখম বহু

সাতসকালেই ভয়াবহ বাস দুর্ঘটনা। পিকআপ ভ্যানকে পাশ কাটাতে গিয়ে উলটে গেল যাত্রীবোঝাই বাস! ঘটনাস্থলেই মৃত্যু হল বাসের কন্ডাক্টরের। জখম বহু যাত্রী ও চালক।

সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ০৯:৫০

options
link
পিকআপ ভ্যানকে পাশ কাটাতে গিয়ে উলটে গেল যাত্রীবোঝাই বাস! মৃত্যু কন্ডাক্টরের, জখম বহু
দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে সোজা করা হচ্ছে। নিজস্ব চিত্র

সাতসকালেই ভয়াবহ বাস দুর্ঘটনা। পিকআপ ভ্যানকে পাশ কাটাতে গিয়ে উলটে গেল যাত্রীবোঝাই বাস! ঘটনাস্থলেই মৃত্যু হল বাসের কন্ডাক্টরের। জখম বহু যাত্রী ও চালক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের গাববেড়িয়াতে। মৃত ব্যক্তির নাম খোকন সর্দার। রাস্তা বেহাল হওয়ার জন্য ওই দুর্ঘটনা বলে অভিযোগ উঠেছে। জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ৮৯ রুটের বাস ঢোলাহাট থেকে লক্ষ্মীকান্তপুরের দিকে যাচ্ছিল। গাববেড়িয়া অঞ্চলে দীর্ঘদিন ধরেই রাস্তার হাল বেহাল। বর্ষার কারণে সেই রাস্তায় হাঁ-মুখ আরও অনেকটাই বেড়ে গিয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় বলে নিত্যযাত্রীদের দাবি। রবিবার সকালে যাত্রীবোঝাই বাসটি যাচ্ছিল। সেসময় একটি দুধের পিকআপ ভ্যান সামনে চলে যাসে। ওই গাড়িটিকে পাশ কাটাতে গিয়েই ঘটে যায় প্রাণঘাতি দুর্ঘটনা।

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, বেহাল রাস্তায় বাসটি উলটে যায়। দ্রুত ভিতর থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয় যাত্রীদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৭ বছর বয়সী বাস কন্ডাক্টর খোকন সর্দারের। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। জখমদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দুধের ওই পিক আপ ভ্যানটি অবৈধ ভাবে রাস্তায় চলাচল করে বলে অভিযোগ বাসিন্দাদের। বাস সংগঠন ও স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার জন্য বেহাল রাস্তার দ্রুত মেরামত ও অবৈধ যান বন্ধের দাবি তুলেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.