তৃণমূলে যোগ দিচ্ছেন! প্রশ্ন শুনে মেজাজ হারালেন আবু হাসেম

এমন প্রশ্ন তাঁদের পরিবারের উপর তোলা উচিত নয় বলে জানান তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৮, ১৭:০৮

options
link
তৃণমূলে যোগ দিচ্ছেন! প্রশ্ন শুনে মেজাজ হারালেন আবু হাসেম

বাবুল হক, মালদহ: কিছুদিন থেকেই একটি খবর নিয়ে সরগরম ছিল উত্তরবঙ্গের রাজনীতি। শোনা গিয়েছিল, তৃণমূল কংগ্রেস নাকি গনি খান চৌধুরির পরিবারকে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এমন খবর হাওয়ার আগে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার এনিয়ে আবু হাসেম খান চৌধুরিকে প্রশ্ন করা হয়। শুরুতে উত্তপ্ত হয়ে প্রশ্নের জবাব দিলেও পরে মেজাজ হারান তিনি। শুধু তাই নয়, সরাসরি সাংবাদিকদের অপমানও করে বসেন।

Advertisement

ম্যাট্রিমনি সাইটে প্রতারণা, তরুণীর কাছ থেকে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নিল ‘পাত্র’ ]

Advertisement

কিছুদিন আগে রঘুনাথগঞ্জের মহলদারপাড়ায় জঙ্গিপুরে মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “কংগ্রেস দলটা উঠে যাবে রমজান মাসের পর। কংগ্রেস বিধায়কদের তালিকা নিয়ে ঘুরছি। শুধু সময়ের অপেক্ষা। আর সিপিএম সাইনবোর্ডে পরিণত হয়েছে।” তবে শুধু তৃণমূল কংগ্রেসই নয়, বিজেপিও খান চৌধুরি পরিবারের জন্য দরজা খুলে রেখেছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। মালদহ কলেজ অডিটোরিয়ামে মালদহের দুই কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরি ও মৌসম নূরের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমি শুনেছি, এই জেলার দুই সাংসদই না কি তৃণমূলে যোগ দিতে চলেছেন। সত্যিই তাঁরা এখন খুব দুর্বল হয়ে পড়েছেন। তাঁদের কোনও না কোনও ছাতার তলায় আসা দরকার। আমি বলব, বিজেপির দরজা অনেক বড়। আমরা সবার জন্য সেই দরজা খুলে রেখেছি। তাঁরা এলেও স্বাগত জানাব আমরা।”

Advertisement

রান্নাঘরের পিছনে উদ্ধার তরুণীর মুণ্ডহীন দেহ, চাঞ্চল্য ডুয়ার্সে ]

সম্প্রতি মালদহে গিয়ে হুঙ্কার দেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, রমজানের পর মালদহ থেকে উঠে যাবে কংগ্রেস। শুভেন্দুর এমন বক্তব্যের রেশ স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে গঙ্গার অপর পাড় মালদহে। সেখানেও গনি খান চৌধুরির পরিবাবের উপর ওঠে প্রশ্ন। এমন গুজব কি আদৌ সত্যি? এর সত্যতা জানার জন্যই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আবু হাসেম খান চৌধুরিকে। তার উত্তরে তিনি জবাব দেন, এই প্রশ্ন করার জন্য সাংবাদিকদের লজ্জা হওয়া উচিত। গনি খান চৌধুরি এই দলের জন্য সবকিছু করেছেন। কে কী বলল তা তিনি জানেন না। এমনকী সাংবাদিকদের উপর অভিযোগ তুলতেও দ্বিধা করেননি তিনি। বলেন, হয়তো সংবাদমাধ্যমই এসব কথা রটাচ্ছে। তবে এই বাড়ির লোকেদের এসব প্রশ্ন করা উচিত না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

তৃণমূল কংগ্রেস তাঁকে কোনও প্রস্তাব দেয়নি বলেও জানান আবু হাসেম। শুভেন্দু অধিকারী কেন এমন কথা বলেছেন, তা তাঁকেই জিজ্ঞাসা করার পরামর্শও দেন। ও বলেন, তাঁকে এই সব প্রশ্ন করার জন্য মালদহের লোক লজ্জা পাচ্ছে। এরপরই তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাহলে কি বিজেপিতে যাওয়ার কথা ভাবছেন তাঁরা? এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় সাংবাদিকদের তীব্র ভাষায় আক্রমণ করেন আবু হাসেম।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.