ফের বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়ক অসীম সরকারের (Asim Kumar Sarkar)। “ভাতার জন্য যদি তৃণমূলকে ভোট দেওয়া হয়, তাহলে জীবনে ভাতার হতে পারবে না।” প্রকাশ্য সভা থেকে এই মন্তব্য করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক। রাজ্যের বিভিন্ন জায়গায় গেরুয়া শিবিরের পক্ষ থেকে পরিবর্তন যাত্রা হচ্ছে। হরিণঘাটার নগরউখা এলাকাতেও এই যাত্রার আয়োজন করা হয়। সেই প্রেক্ষিতে আয়োজিত সভায় তৃণমূল সরকারকে কটাক্ষ করে একাধিক বক্তব্য রাখেন অসীম সরকার। সেখানেই তিনি ভাতা বিষয়ে ওই বিতর্কিত কথা বলেছেন। যদিও তৃণমূল এই বক্তব্যকে তেমন আমল দিচ্ছে না বলে খবর। উসকানিমূলক মন্তব্যের ফাঁদে সাধারণ মানুষকে পা না দেওয়ার বার্তা দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন:
অসীম সরকার অতীতেও বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ। এবার ভাতা নিয়ে ফের আক্রমণাত্মক মন্তব্য করলেন তিনি। রাজ্য সরকার বাংলার তরুণ-যুবদের জন্য ভাতা চালু করেছে। গতকাল, শনিবার থেকেই ওই ভাতা চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও সিপিএম এই ভাতার বিরুদ্ধে সরব হয়েছেন। এদিকে রাজ্যে এসআইআর নিয়েও চলছে রাজনৈতিক চাপানউতোর। এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকায় ৬০লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তাঁদের আগামী দিনে কী হবে? সেই নিয়েও চলছে চর্চা।
এই আবহে বিজেপি বিধায়ক অসীম সরকার বিতর্কিত মন্তব্য করেন। ভাতা নিয়ে ওই মন্তব্য ছাড়াও দুর্নীরি ইস্যুতেও কটাক্ষ করেছেন তিনি। রেশন নিয়ে দুর্নীতি করে তৎকালীন খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন। সেই বিষয় নিয়েও কটাক্ষ করেন তিনি। প্রকাশ্য সভায় বিজেপি বিধায়কের এমন মন্তব্যে শোরগোল ছড়িয়েছে এলাকায়। যদিও ভাতার কথার অর্থ কী? বাংলা ভাষায় সেটির প্রয়োগ কীভাবে? সেই বিষয়েও বিধায়ক জানিয়েছেন। এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, অসীম সরকারের ব্যবহৃত ভাষা অত্যন্ত কুরুচিকর এবং তা বাংলার সংস্কৃতিকে কলুষিত করে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই ধরনের উসকানিমূলক মন্তব্যের ফাঁদে পা দেবে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘পূর্ব আকাশ’ টেলিগ্রাম চ্যানেলে ভিন রাজ্যে জাল বিস্তার জঙ্গিদের! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
উপত্যকায় বড় সাফল্য, সেনার গুলিতে খতম মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি মুসা
-
মুম্বইয়ে দাউদাউ আগুন ট্রেনের প্যান্ট্রি কারে! দ্রুত ঘটনাস্থলে দমকল
-
সাতসকালে সোনালি লক্ষ্যভেদ, ইতিহাস গড়ে এশিয়াডে তিরন্দাজিতে সোনা ভারতের মেয়েদের
-
দীর্ঘদিন রেশনের পণ্য নেননি? এবার নিষ্ক্রিয় হবে দেড় কোটির বেশি কার্ড!