Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Birbhum Fire

বীরভূমের বন্ধ রাইসমিলে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক যন্ত্রাংশ, কারণ ঘিরে ধোঁয়াশা

খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। কী করে আগুন লাগল তা নিয়ে ধোঁয়শা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৬:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৬:৫৯

options
link
বীরভূমের বন্ধ রাইসমিলে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক যন্ত্রাংশ, কারণ ঘিরে ধোঁয়াশা zoom
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে মিলটি। সুশান্ত পাল
Advertisement

বীরভূমের বন্ধ রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Birbhum Fire)। শনিবার গভীররাতে বিধ্বংসী আগুনে রাইস মিলটিতে। লেলিহান শিখায় পুড়ে ছাই মিলটি। একাধিক যন্ত্রাংশ ধুলিসাৎ হয়ে গিয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। এখন আগুন নিয়ন্ত্রণে তবে পকেট ফায়ার রয়েছে। কী করে আগুন লাগল তা নিয়ে ধোঁয়শা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শনিবার গভীররাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর ২ ব্লকের রাইস মিলে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন জ্বলতে দেখে জড়ো হন এলাকাবাসী। খবর যায় দমকল ও পুলিশে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে যায় ময়ূরেশ্বর থানার পুলিশ, প্রশাসন-সহ দমকল বাহিনী। প্রথমে একটি ইঞ্জিন আসে। কিন্তু আগুন বাড়তে থাকায়, পরে আরও দু’টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। ভোররাত নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই রাইসমিলটি। ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে।

Advertisement

কিন্তু বন্ধ রাইসমিলে কী করে আগুন তা নিয়ে ধোঁয়শা। এই রাইসমিলটি সারদার বলে জানিয়েছেন স্থানীয়রা। সেই কাণ্ডের পর থেকেই সেটি বন্ধ। কেউ বা কারা আগুন ধরিয়ে দিয়েছে কি না, সেই প্রশ্নও উঁকি দিচ্ছে সাধারণের মনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। এখনই মুখ খুলতে চাননি আধিকারিকরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.