সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মাত্র ছ’দিনের মধ্যে স্টেশন মাস্টার খুনের কিনারা করল ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। স্বামীকে খুন করে তাঁর রেলের চাকরি হাতিয়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল স্টেশন মাস্টারের স্ত্রী। তবে শেষরক্ষা হল না। অবশেষে প্রেমিক-সহ পুলিশের জালে ধরা পড়ল ওই মহিলা।
ডায়মন্ড হারবারের রায়নগরের ১১ নম্বর ওয়ার্ডের ভাড়াবাড়িতে থাকত স্টেশন মাস্টার নির্মল কুমার এবং তাঁর স্ত্রী সোনালি। গত শনিবার রাতে খাওয়াদাওয়ার পর সেখানেই ঘুমিয়ে পড়েন সস্ত্রীক স্টেশন মাস্টার। পরে রবিবার সকালে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই পুলিশের কাছে পরিষ্কার হয়ে যায় যে নির্মল কুমারকে খুন করা হয়েছে। পুলিশ নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তাতেই পরিষ্কার হয়ে যায় খুনের নেপথ্য কাহিনি।
[আরও পড়ুন: গ্রামের খালেই সাঁতরে বেড়াচ্ছে ডলফিন! ভাইরাল ভিডিও]
জেরায় সোনালি জানায়, বিয়ের আগে থেকেই আরশাদের সঙ্গে সম্পর্ক ছিল তার। কর্মসূত্রে বিহার থেকে ডায়মন্ড হারবারে স্বামীর সঙ্গে চলে আসে সোনালি। তবুও আরশাদের সঙ্গে নিত্য যোগাযোগ ছিল তার। স্বামী নির্মলকে খুন না করলে আরশাদের সঙ্গে সংসার করা যাবে না তা বুঝতে পারে সোনালি। এছাড়াও তার পরিকল্পনা ছিল স্বামীকে খুন করে রেলের চাকরি হাতাবে সে। তাই শনিবার রাতে প্রেমিক আরশাদকে ডায়মন্ড হারবারের বাড়িতে ডেকে নেয় সোনালি। স্বামী ঘুমিয়ে পড়ার পরই শনিবার রাতে আরশাদ প্রেমিকার ভাড়াবাড়িতে আসে। প্রেমিকের সাহায্যে শ্বাসরোধ করে স্বামীকে খুন করে সোনালি। এরপর আরশাদ স্টেশনমাস্টার নির্মল কুমারের দেহ নর্দমায় ফেলে দেয়। বিহারে পালিয়ে যাওয়ারও ছক কষেছিল আরশাদ। তবে ইতিমধ্যেই জানাজানি হয়ে যায় গোটা ঘটনা। সোনালির বয়ানের ভিত্তিতে পুলিশ আরশাদকেও গ্রেপ্তার করে। শুক্রবারই দু’জনকে আদালতে তোলা হবে।
সর্বশেষ খবর
-
চিন সীমান্ত ছিল ৫ মিনিট দূরেই! নেপালের ফ্রেন্ডশিপ ব্রিজ পেরতে পেরেছিলেন শর্মিষ্ঠা? স্ত্রীর চিন্তায় দিশেহারা শুভ্রাংশু
-
পাক ম্যাচে বিরাট ভুল, কুলদীপের উপর রেগে আগুন সূর্য, ভাইরাল ভিডিওর নেপথ্যে কোন ঘটনা?
-
গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা রবি কিষানের! হেসে লুটোপুটি যোগী আদিত্যনাথ
-
কাউন্সেলিং শেষ, শীঘ্রই চিকিৎসকদের সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ! বড় ইঙ্গিত স্বাস্থ্যকর্তার
-
কোহলির থেকে বেশি গুরুত্বপূর্ণ বুমরাহ! সবার উপরে কে? ভারতের সর্বকালের সেরা বাছলেন অশ্বিন