Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Ravi Kishan

গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা রবি কিষানের! হেসে লুটোপুটি যোগী আদিত্যনাথ

গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা করতেই কংগ্রেসের খোঁচা রবি কিষানকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ২০:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ২০:১৮

options
link
গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা রবি কিষানের! হেসে লুটোপুটি যোগী আদিত্যনাথ zoom
রবি কিষান। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

রাজনীতির ময়দান হোক কিংবা বিনোদুনিয়া, রবি কিষান (Ravi Kishan) বরাবরই চর্চার শিরোনামে বিরাজমান। সিনেপর্দার মতো রাজনীতির রঙ্গমঞ্চেও তাঁর সংলাপ সুপারহিট! বর্তমানে নেটভুবনে তাঁকে নিয়ে মজার রিল, মিমের অন্ত নেই। আতশকাচে তারকা সংসদের মন্তব্য। মিম-বিস্ফোরণে নেটবাসিন্দাদের পেটেও খিল! ফের হাসির খোরাক গোরক্ষপুর সাংসদ রবি কিষান। তাঁর কথায় হেসে লুটোপুটি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

লাগাতার মিমের গুঁতোয় আগস্ট মাসের গোড়াতেই মৌনব্রত ঘোষণা করেছিলেন রবি কিষান! রসিকতা করে বলেছিলেন, “আমাকে নিয়ে যে হারে সোশাল মিডিয়ায় ট্রোল-মিম শুরু হয়, সেসব দেখে বউ একেবারে কড়া নির্দেশ দিয়েছিল যে- দয়া করে কিছুদিন একটু চুপ থাকো, নইলে তোমাকে ঘরে বন্দি করে রাখব। কারণ তুমি ঘর থেকে বেরলেই ভাইরাল হয়ে যাচ্ছ।” 

Advertisement
Ravi Kishan praises Gorakhpur’s development in front of Yogi Adityanath
রবি কিষান

শনিবার বাসারতপুর নবনির্মিত কল্যাণ মণ্ডপমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রাখেন রবি কিষান। নিজের লোকসভা কেন্দ্রের উন্নয়ন ও আমূল পরিবর্তনের প্রশংসা করতে গিয়ে গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা করেছেন। বিজেপি সাংসদ উত্তেজনার বশবর্তী হয়ে বলেন, “আমার তো এখন এই জায়গাটাকে স্পেন মনে হয়। খুব অদ্ভুত একটা জায়গা। পুরো স্মার্ট সিটি (উন্নত শহর) মনে হচ্ছে। আমি সব জায়গা দেখে ফেলেছি। আমার তো মনে হয়, কেউ অন্ধ হলে তো আমার তো আমার কিছু করার নেই।” রবির বক্তব্যের শেষ পংক্তি যে কংগ্রেসের উদ্দেশে তোপ তা বলাই বাহুল্য। 

গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা করতেই সোশাল মিডিয়ায় মিমের বন্যা। রবি কিষান যেন নিজেই মিম তৈরির উপাদনে পরিণত হয়েছেন! সেসময় সময় বিশেষ অতিথির আসনে বসে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনিও হাসি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এক নেটিজেনের খোঁচা, ‘এর মধ্যে ভুল কী! একজন অভিনেতা তো অভিনয় করবেই।’ অপর এক নেটাগরিকের রসিকতা, ‘উনি আসলে স্পেনের নর্দমার কথা বলেছেন।’

উল্লেখ্য, রবি কিষানের এই মন্তব্যের বিরোধীতা করেছে কংগ্রেস। গোরক্ষপুরের বর্তমান পরিস্থিতির স্পেনের তুলনা করতেই সরব প্রতিপক্ষ। কংগ্রেসের বক্তব্য, বিজেপিদের বানিয়ে বলার আত্মবিশ্বাস সত্যিই অসাধারণ। বিজেপি সাংসদকে এক নেটবাসীর টিপ্পনি, ‘মিথ্যাকে বারবার জোরে জোরে বললেই সেটা সত্যি হয়ে যায় না।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.