সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনে সামান্য হলেও স্বস্তি। রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও কলকাতার কোভিড (COVID-19)পরিসংখ্যানে সুখবর। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দু’শোরও কম। আর উত্তর ২৪ পরগনায় তা একশোর নিচে। একদিনে রাজ্যে মোট আক্রান্তের সংখ্য়া ৫৫২, মৃত্যু হয়েছে ৪ জনের। গত ২৪ ঘণ্টায় ৫৩৬ জন সুস্থ হয়ে উঠেছে। এনিয়ে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। পজিটিভিটি রেট ১.৭১%। এখনও পর্যন্ত করোনার নয়া স্ট্রেন ওমিক্রন থাবা বসিয়েছেন ৫ জনের শরীরে।
ওমিক্রন আতঙ্কের জেরে ফের রাজ্যে করোনাবিধি খানিকটা কঠোর করা হয়েছে। বড়দিন (Christmas), ইংরাজি নববর্ষে (New Year) পথেঘাটে বড়সড় জমায়েত এড়াতে কড়া পুলিশি নজরদারি চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, মাস্ক, ভ্য়াকসিনের ডবল ডোজ ছাড়া বাইরে বেরবেন না। এই অবস্থায় অবশ্য বড়দিনে পার্ক স্ট্রিটের অন্য বছরের মতোই ভিড়ের ছবি দেখা গেল। যদিও মাস্ক ছাড়া বেরননি কেউই। তা সত্ত্বেও সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ে আশঙ্কা থাকছেই।
[আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানে, মেলা থেকে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু]
এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩০ হাজার ৮২। এর মধ্যে অ্যাকটিভ কেস ৭৪৫৮। করোনার ছোবলে মৃত্যু হয়েছে মোট ১৯,৭১১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৬ লক্ষ ২ হাজার ৯১৩। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩২,৩৭৩। পজিটিভ রিপোর্ট ১.৭১ শতাংশ।
এর মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনার কোভিড গ্রাফ খানিকটা হলেও উদ্বেগ কমিয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত ১৯৬ এবং উত্তর ২৪ পরগনায় তা ৯৬। করোনা যুদ্ধে সবচেয়ে এগিয়ে কালিম্পং, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। তিনটি জেলাতেই একজন করে ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।
[আরও পড়ুন: এবার মতুয়া নিয়ে চাপে বিজেপি, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ৫ মতুয়া বিধায়ক]
অন্যদিকে, জ্বর সর্দির উপসর্গ থাকলে করোনা হতেই পারে, তা স্পষ্ট স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিক সেন্টিনেল সার্ভেতে। ওই রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে হওয়া নবম রাউন্ডে শূন্য থেকে ১ পর্যন্ত পজ়িটিভিটি রেট বা সংক্রমণের হার ছিল ১৮টি জেলায়। দশম সমীক্ষায় সেটি বৃদ্ধি পেয়ে ২২টি জেলা হয়েছে। আবার নবম সমীক্ষায় ১ থেকে ২.৯৯ পজ়িটিভিটি রেট ছিল ৯টি জেলার। এবার তা কমে ৬টি হয়েছে।
তবে বাঁকুড়া ও নন্দীগ্রামে পজ়িটিভিটি রেট একের ঘরে থাকলেও, পশ্চিম বর্ধমান (২.১৪), জলপাইগুড়ি (২.২৩), হুগলি (২.২৪), বিষ্ণুপুর (২.৫০) জেলায় সংক্রমণের হার দুইয়ের উপরে। তাই সেগুলির নাম লাল কালিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ডিসেম্বরের প্রথমে শুধু মাত্র দার্জিলিংয়ের পজ়িটিভিটি রেট ৩ এর উপরে থাকলেও, এ বারে সেখানে ওই ক্যাটাগরিতে কোনও জেলা নেই। অর্থাৎ তিনের উপর সংক্রমণের হার কোনও জেলাতেই নেই। এমন অবস্থায় কোভিড বিধির উপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যকর্তারা।
সর্বশেষ খবর
-
এবার অক্ষয় কুমারের নায়িকা রুক্মিণী, ‘দেশু’ উন্মাদনার মাঝেই বলিউডে বড় ধামাকা ‘বিনোদিনী’র
-
ইমামের চোট নাটকের পর বাবরের জ্বর, প্রাক্তন পাক তারকার খোঁচা, ‘এবার ইনজামামদের পাঠাব?’
-
এক লিও অবসরে, অন্য লিও কি সেই পথে? চিন্তায় আর্জেন্টিনার ফুটবল মহল
-
ওভেন নেই তো কী হয়েছে? কুকারেই তৈরি হবে মনের মতন কুকিজ, জেনে নিন পদ্ধতি
-
জোটেনি মাথার উপর ছাদটুকু! একবছর ধরে অন্যের বাড়িতে ধনকড়, কেন এই দুর্দশা প্রাক্তন উপরাষ্ট্রপতির?