ধীমান রায়, কাটোয়া: মর্মান্তিক দুর্ঘটনা। বর্ধমানের ভাতার এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল দুই তরতাজা যুবকের। মেলা দেখে বাইক চেপে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটটিনা ঘটে। দুই প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ বর্ধমানের দুই পরিবার।
শুক্রবার গভীর রাতে পথ দুর্ঘটনাটি ঘটে ভাতারের কাশীপুর গ্রামের কাছে। পুলিশ জানায়, মৃতদের নাম জয়ন্ত মাঝি (২৩) ও বিশ্বনাথ বাগ (২২)। তাঁদের বাড়ি ভাতারের নুরপুর গ্রামে। দুই তরতাজা যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
[আরও পড়ুন: গ্রাহক নিজে না গেলেও এবার রেশন তুলতে পারবেন ‘নমিনি’, কীভাবে জানেন?]
স্থানীয় সূত্রে জানা যায়, ভাতারের নুরপুর গ্রামের বাসিন্দা বিশ্বনাথ বাগ ও জয়ন্ত মাঝি দুজনে পেশায় জনমজুর। একই পাড়ায় বাড়ি দুই বন্ধুর। কাজকর্ম সেরে শুক্রবার সন্ধে নাগাদ বাইকে চড়ে দুজনে মিলে পাশের গ্রাম শিকারপুরে মেলা দেখতে গিয়েছিলেন। রাত প্রায় বারোটা নাগাদ বাড়ি ফিরছিলেন তাঁরা। দেবপুর মাহিনগর রোডের সংযোগকারী রাস্তা ধরে নুরপুরের দিকে আসার সময় কাশীপুর গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর বাইকে ধাক্কা দেয়। দুজনেই ছিটকে পড়েন।
ওইসময় মেলা থেকে আরও কয়েকজন গ্রামবাসী বাড়ি ফিরছিলেন। তাঁরা রক্তাক্তবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। আহত দুই যুবককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত জয়ন্ত মাজির মাস চারেক আগে বিয়ে হয়েছে। স্ত্রীও বর্তমানে অন্তঃসত্ত্বা। পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: Christmas 2021: ক্রিসমাস ইভে খাস কলকাতার নাইট ক্লাবে মদ্যপদের তাণ্ডব, বাধা দেওয়ায় পুলিশকে হেনস্তা]
সর্বশেষ খবর
-
এবার অক্ষয় কুমারের নায়িকা রুক্মিণী, ‘দেশু’ উন্মাদনার মাঝেই বলিউডে বড় ধামাকা ‘বিনোদিনী’র
-
ইমামের চোট নাটকের পর বাবরের জ্বর, প্রাক্তন পাক তারকার খোঁচা, ‘এবার ইনজামামদের পাঠাব?’
-
এক লিও অবসরে, অন্য লিও কি সেই পথে? চিন্তায় আর্জেন্টিনার ফুটবল মহল
-
ওভেন নেই তো কী হয়েছে? কুকারেই তৈরি হবে মনের মতন কুকিজ, জেনে নিন পদ্ধতি
-
জোটেনি মাথার উপর ছাদটুকু! একবছর ধরে অন্যের বাড়িতে ধনকড়, কেন এই দুর্দশা প্রাক্তন উপরাষ্ট্রপতির?