রাজধানীতে অধ্যাপিকা দেবস্মিতা পাল খুনের (Delhi Professor Death) কিনারা করল দিল্লি পুলিশ। বর্ধমান থেকে গ্রেপ্তার হলেন দম্পতি। ওই দম্পতি দেবস্মিতার বর্ধমানের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁদের নাম রামপ্রসাদ দাস ও বনশ্রী দাস। সম্পত্তি আত্মসাৎ-এর কারণেই এই খুন! এমনই মনে করছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। বর্ধমান শহরের বাদামতলা এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, দেবস্মিতা স্বামীর সঙ্গে থাকতেন না। এদিকে বর্ধমানের ওই বিশাল বাড়ি মামাবাড়ি সূত্রে পেয়েছিলেন তিনি। জানা গিয়েছে, ১০ কাঠা জমির উপর দোতলা দুটি বাড়ি রয়েছে। বর্ধমান শহরের বুকে ওই সম্পত্তির দাম আকাশছোঁয়া। দেবস্মিতার কোনও উত্তরসূরী নেই। তাঁর অবর্তমানে ওই সম্পত্তির কোনও দাবিদারও নেই বলে প্রাথমিক খবর। এদিকে তিনি দিল্লিতে থাকেন। আর ওই বাড়িতে রামপ্রসাদ দাস ও বনশ্রী দাস নামে ওই দম্পত্তি ভাড়া থাকেন। দেবস্মিতাকে সরিয়ে দিতে পারলেই ওই সম্পত্তি তাঁদের! এমনই পরিকল্পনা করেন স্বামী-স্ত্রী!
আরও ভিডিও
সর্বশেষ খবর
-
পুজোর আগেই শুরু আইএসএল, ফিরছে পুরনো ফরম্যাটে? অবশেষে বিস্তারিত ঘোষণা ফেডারেশনের
-
‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই…’, ‘ফ্যামিলি টাইমে’র মাঝেও শুভশ্রীকে মিস করছেন দেব!
-
মার্কিন মিসাইলে ইরানের বিয়েবাড়ি এখন মৃত্যুপুরী! ‘ধুলো, ধোঁয়া, রক্ত…’ হামলার বীভৎসতায় স্তম্ভিত প্রত্যক্ষদর্শীরা
-
নাছোড় বৃষ্টি! ফের দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা, কত দিন চলবে? কী জানাল হাওয়া অফিস
-
ভাইকে নিয়ে কুমন্তব্যে ননদকে কুপিয়ে ‘খুন’ গৃহবধূর, ট্যাঙ্কে দেহ লুকিয়েও মিলল না রেহাই!