ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু দম্পতির। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁদের ১৬ বছরের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক। বুধবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার (Diamond Harbour Road Accident) থানার পুরনো কেল্লার কাছে মুক্তাঙ্গন সংলগ্ন এলাকায়। ঘটনায় শোকের ছায়া পরিবারে।
ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনজনই। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তাঁরা। বিকট শব্দ শুনে আসেন স্থানীয়রা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এসমাতারা বিবির। আশঙ্কাজনক অবস্থায় বাবা ও ছেলেকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবা মুর্শেদ শেখও। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছেলে মশিকুর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম মুর্শেদ শেখ (৪২) ও এসমাতারা বিবি (৩৯)। আহত কিশোরের নাম মশিকুর শেখ। তাঁরা মন্দিরবাজারের গাববেড়িয়ার বাসিন্দা। বুধবার সকালে স্ত্রী এসমাতারা ও ছেলে মশিকুরকে নিয়ে ডায়মন্ড হারবারের দিক থেকে যাচ্ছিলেন মন্দিরবাজারে। সেই সময় ডায়মন্ড হারবারে মুক্তাঙ্গন সংলগ্ন এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর মোটরবাইকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় রামগঙ্গাগামী একটি সরকারি বাসের।
ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনজনই। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তাঁরা। বিকট শব্দ শুনে আসেন স্থানীয়রা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এসমাতারা বিবির। আশঙ্কাজনক অবস্থায় বাবা ও ছেলেকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবা মুর্শেদ শেখও। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছেলে মশিকুর। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। অন্যদিকে পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
সর্বশেষ খবর
-
পুজোর আগে চুলের জেল্লা ফেরাতে ডিম থেরাপি! আঁশটে গন্ধ দূর হবে ৫ ঘরোয়া টোটকায়
-
১২ বছরের দাম্পত্য জীবন, ঘুমন্ত স্ত্রীর মুন্ডু কাটলেন স্বামী! বিবাহবহির্ভূত সম্পর্কের জের?
-
নেই বিল্ডিং, ফাঁকা জমিতে ভর্তি আগাছা, সরকারি খাতায় থাকলেও বাস্তবে অস্তিত্বই নেই হুগলির মাদ্রাসার
-
ছড়াচ্ছে ক্রিকেট, ভারত ম্যাচ নিয়ে জাপানেও তুঙ্গে উন্মাদনা, নিমেষে শেষ সব টিকিট
-
জোট প্রস্তাবে সাড়া দেননি অখিলেশ, এবার মায়াবতীর দ্বারস্থ ওয়েইসি! স্বস্তিতে বিজেপি