CPM

আরও ‘লাল’ ডোমকল! বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত প্রধানের পদে সিপিএম, সমর্থন দিল বিজেপি

ধূলাউড়ি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অংশই নিল না তৃণমূল।

অতুলচন্দ্র নাগ
অতুলচন্দ্র নাগ

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৪:০৬

options
link
আরও ‘লাল’ ডোমকল! বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত প্রধানের পদে সিপিএম, সমর্থন দিল বিজেপি
ডোমকলের ধূলাউড়ি পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান হলেন সিপিএমের রুনা লায়লা। নিজস্ব ছবি

ছাব্বিশের বিধানসভা ভোটে ডোমকল জেতার পর গোটা মুর্শিদাবাদ জেলাতেই বাড়ছে কাস্তে-হাতুড়ির ধার, আবারও উড়ছে লাল নিশান! এবার সেই ডোমকল আরও লাল। এই ব্লকের ধূলাউড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সিপিএম প্রার্থী। তাঁকে সমর্থন করেন বিজেপি ও কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। নির্বাচনে অংশই নিল না তৃণমূল। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে প্রধান পেল ডোমকল ব্লকের ধূলাউড়ি গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার কড়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নির্বাচনের আয়োজন করা হলেও কার্যত কোনও ভোট হয়নি। সিপিএমের রুনা লায়লা বিবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান নির্বাচিত হন।

Advertisement

আদালতের নির্দেশে ৯ জুলাই নির্বাচন সম্পন্ন হয়। ৩০ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ১৫ জন সদস্য। উপস্থিতদের মধ্যে ছিলেন সিপিএমের ১১, কংগ্রেসের ২ এবং বিজেপির ২ সদস্য। তৃণমূলের কোনও সদস্য উপস্থিত না থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি।

এর আগে ৩ ও ১৬ জুন ধূলাউড়ি গ্রাম পঞ্চায়েতে ভোট হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী না থাকায় তা স্থগিত হয়ে যায়। পরে বিরোধী পক্ষ কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলে আদালতের নির্দেশে ৯ জুলাই নির্বাচন সম্পন্ন হয়। ৩০ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ১৫ জন সদস্য। উপস্থিতদের মধ্যে ছিলেন সিপিএমের ১১, কংগ্রেসের ২ এবং বিজেপির ২ সদস্য। তৃণমূলের কোনও সদস্য উপস্থিত না থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি।

Advertisement

প্রায় ৫০ দিন আগে অনাস্থা প্রস্তাবে অপসারিত হয়েছিলেন ধূলাউড়ির তৎকালীন পঞ্চায়েত প্রধান পিঞ্জুরা বিবি। তিনিও বৃহস্পতিবারের সভায় উপস্থিত ছিলেন। ২০২৩ সালের নির্বাচনে কংগ্রেসের সমর্থনে সিপিএমের প্রধান নির্বাচিত হলেও পরে তিনি তৃণমূলে যোগ দেন। গত ১৯ মে অনাস্থা প্রস্তাবে তাঁকে অপসারণ করা হয়। পরে পিঞ্জুরা বিবি ফের সিপিএমে ফিরে আসেন বলে জানা গিয়েছে। পিঞ্জুরা বিবির দাবি, দলীয় নেতৃত্ব তাঁকেই প্রধান করা হবে বলে সভায় যেতে বলেছিলেন, কিন্তু সেখানে গিয়ে অন্য সদস্যের নাম প্রস্তাব করা হয়।

Advertisement

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে সিপিএমের ডোমকল এরিয়া কমিটির সদস্য অখিল সরকারের দাবি, “কাউকে কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। পিঞ্জুরা বিবি স্বতঃস্ফূর্তভাবেই দলের পাশে দাঁড়িয়েছেন এবং নতুন প্রধান রুনা লায়লা বিবিকে সমর্থন করেছেন।” অন্যদিকে বিজেপির ডোমকলের প্রার্থী নন্দদুলাল পাল বলেন, “এটি সম্পূর্ণ স্থানীয় স্তরের বিষয়। তবে নীতিগতভাবে বিজেপির সঙ্গে সিপিএমের কোনও রাজনৈতিক সমঝোতার প্রশ্নই নেই।” 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.