দিন কয়েক ধরেই চর্চার শিরোনামে আমির খানের তৃতীয় বিয়ে। সম্প্রতি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এ গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন ষাটোর্ধ্ব সুপারস্টার। মায়ানগরীর সেলেবপাড়া থেকে অনুরাগীমহলে যখন সেই বিয়ে নিয়ে চর্চার অন্ত নেই, তখন এমন আবহে বজরং দলের রোষানলে আমির। কেন বারবার হিন্দু নারীকেই বিয়ে করেন অভিনেতা? প্রশ্ন তুলে আমি খানকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বিতাড়িত করার হুমকি ছুড়েছে সংশ্লিষ্ট হিন্দু সংগঠন।
“আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করে তাদের লাইনে দাঁড় করাচ্ছেন! লাগাতার এহেন কর্মকাণ্ড হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়…”
আরও পড়ুন:
খবর, ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর তৃতীয় বিয়ের পর সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় এক বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। সেখানেই ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলে অভিনেতার কুশপুতুল জ্বালায় বিক্ষোভকারীরা। পাশাপাশি আমির-বিরোধী স্লোগান দিতেও শোনা যায় তাঁদের। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত প্রকাশ্যে আসতেই নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল। বজরং দলের সদস্য়দের মুখে কখনও ‘আমির খান মুর্দাবাদ’, আবার কখনও বা ‘জেহাদি, আমির খান ভারত ছাড়ো’র মতো স্লোগানও শোনা যায়। সংশ্লিষ্ট দলের নেতা মনোজ সোনি এক বিবৃতিতে বলিউড অভিনেতার বিরুদ্ধে হিন্দু সমাজকে অপমান করার অভিযোগ আনেন। কোনওরকম রেয়াত না করেই কড়া ভাষায় তিনি বলেন, “আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করে তাদের লাইনে দাঁড় করাচ্ছেন! লাগাতার এহেন কর্মকাণ্ড হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।” এখানেই অবশ্য থামেননি তিনি!

“কেন মুসলিম নারীদের পছন্দ হয় না আমিরের? বারবার কেন হিন্দু মেয়েদের প্রেমেই পড়েন আমির খান?…”
বজরং দলের ওই নেতার হুমকি, “এই ধরনের অপকর্ম যদি শীঘ্রই বন্ধ না করেন, তবে ওঁকে উচিত শিক্ষা দেওয়া হবে।” মনোজ সোনির সংযোজন, বারবার হিন্দু মেয়েদের বিয়ে করছেন আর তৈমুজ, আফরোজ, সলমনদের বাবা হচ্ছেন। এটা কোথাকার নিয়ম ভাই? কেন মুসলিম নারীদের পছন্দ হয় না আমিরের? বারবার কেন হিন্দু মেয়েদের প্রেমেই পড়েন আমির খান? সমাজের সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলে আদালত ও সরকারকে আমিরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।
Bajrang Dal workers on Tuesday, July 7, burned an effigy of the Bollywood actor Aamir Khan following his marriage to Gauri Spratt on Sunday, July 5.
The Hindutva workers wearing saffron shawls could be seen burning the effigy while raising slogans, including “Aamir Khan… pic.twitter.com/9szCYnHO4J
— The Siasat Daily (@TheSiasatDaily) July 10, 2026
উল্লেখ্য, আমির খান ১৯৮৬ সালে প্রথম রীনা দত্তকে বিয়ে করেন। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন অভিনেতা। তবে ২০২১ সালে তাঁরাও অজ্ঞাতকারণে ডিভোর্সের পথে হাঁটেন। এবার ছাব্বিশ সালের জুলাইয়ে নিজের মুম্বইয়ের বাসভবনে গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সারেন অভিনেতা। দুই প্রাক্তন এবং আমিরের বর্তমান স্ত্রী সকলেই হিন্দু। আর সেই প্রেক্ষিতেই ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর বিরুদ্ধে লাভ জেহাদের অভিযোগ তুলে ভারত থেকে বহিষ্কৃত করার হুমকি ছুড়েছে বজরং দল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আগেও দু’বার হারিয়েছি, আমাদের ভয় পাবে,’ সেমিতে উঠে এমবাপেদের হুঙ্কার স্পেনের ইয়ামালের
-
বারুইপুরের ‘নির্দোষ’ ইন্দ্রজিৎ খুনে জারি ধরপাকড়, মুখ্যমন্ত্রীর সফরের আগেই গ্রেপ্তার আরও ৩
-
সৃজিতের গোয়েন্দা ছবিতে ‘কানাইচরণ’ যিশু, প্রথমবার টিমে ‘কিশোরী’ ইধিকা, কবে শুরু শুটিং?
-
অসমের ফ্লাইওভারে জুবিনের ম্যুরালে চে-র ছায়া! ক্ষোভ উগরে দিলেন হিমন্ত
-
দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে কর্মরত শ্রমিকের মৃত্যু, প্রশ্নের মুখে নিরাপত্তা