চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: পাঁচ-সাত মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ কান্দি গোকর্ণ এলাকা৷ ঝড়ে ক্ষতিগ্রস্ত কালীপুজোর আলোকস্তম্ভ৷ তোরণ ভেঙে পড়ার ঘটনায় দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে হয়ে পড়ে কান্দি-বহরমপুর রাজ্য সড়ক৷ রবিবার দুপুর তিনটে নাগাদ হঠাৎই ঝড় ও ভারী বৃষ্টি শুরু হয়৷ ঝড় ও বৃষ্টির জেরে গোকর্ণ গ্রামের বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঝড়ের জেরে বড় ক্ষতির আশঙ্কায় পুজো উদ্যোক্তারাও৷ কোথায় ভেঙে পড়েছে মণ্ডপ, কোথায় বৃষ্টিতে ধুয়ে গিয়েছে মণ্ডপের রং৷ কালীপুজোর ঠিক দু’দিন আগে পাঁচ মিনিটের ঝড়ে মাথায় হাত পুজো উদ্যোক্তাদের৷
[পিকনিক থেকে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, গড়বেতায় মৃত ১]
মুর্শিদাবাদের কান্দি মহকুমার গোকর্ণের পাশাপাশি ক্ষতির মুখে খড়গ্রাম ব্লক একাধিক পুজো কমিটি৷ রবিবার দুপুরে হঠাৎ বীরভূমে তারাপীঠের দিক থেকে প্রচণ্ড গতিতে একটি ঝড় আছড়ে পড়ে খরগ্রাম থানা এলাকায়৷ ঝড় বয়ে যায় গোকর্ণ গ্রামের উপর৷ এদিনের এই ঝড়ে ক্ষয়ক্ষতির প্রসঙ্গে বিডিও সৌরভ ধর জানিয়েছেন, পারুলিয়া গ্রামের একটা অংশের উপর দিয়ে এই বিধ্বংসী ঝড় আছড়ে পড়ে৷ ওই এলাকায় সরকারি কিছু প্রকল্পের কাজ চলছিল৷ ঝড়ে সরকারি প্রকল্পের বেশ কিছু সামগ্রী নষ্ট হয়েছে৷ এছাড়া এলাকার কিছু কালীপুজোর মণ্ডপেও ক্ষতি হয়েছে৷ বলেন, ‘‘আমরা গোটা বিষয়টি খোঁজখবর শুরু করেছি৷ ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানের কাজ শুরু হয়েছে৷’’
[স্ত্রী-র প্রেমিককে খুন করে নদীর চরে পুঁতে দিল যুবক]
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’