সম্যক খান, মেদিনীপুর: পিকনিক করে ফেরার পথে বাস দুর্ঘটনার মৃত এক৷ গুরুতর জখম ২০ জনেরও বেশি৷ ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা৷ আহতদের নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ অনেকের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর৷ পিকনিক যাত্রীরা সকলেই তৃণমূল সমর্থিত বাস সংগঠন আইএনটিটিইউসি-র সদস্য বলে জানা গিয়েছে৷
[স্ত্রী-র প্রেমিককে খুন করে নদীর চরে পুঁতে দিল যুবক]
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে গড়বেতার গনগনিতে পিকনিক করতে যায় চল্লিশ জনের একটি দল৷ বিকালে ফেরার পথে গড়বেতা রোডের রসকুণ্ডু এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি৷ গিয়ে সোজা ধাক্কা মারে রাস্তার পাশের গাছে৷ দুর্ঘটনায় গুরুতর আহত হন বাসের মধ্যে থাকা ২০ জনেরও বেশি যাত্রী৷ স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় জখমদের উদ্ধারকার্য শুরু হয়৷ তাঁদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় একজনের৷ মৃতের নাম শংকর দাস, বয়স ২৮৷ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসাপাতাল সূত্রে খবর৷
[‘দলনেত্রী অনুমতি দিলে বিজেপির বি-ও থাকবে না’, দিলীপকে হুমকি অভিষেকের]
পিকনিক যাত্রীরা সকলেই শাসকদল তৃণমূল কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সদস্য বলে জানা গিয়েছে৷ দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে জখমদের দেখতে আসেন গড়বেতা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বনাথ পাণ্ডব৷ আসেন শ্যামাপদ পাত্র, গোপাল সাহা-সহ একাধিক স্থানীয় নেতারা। দলের কর্মীদের চিকিৎসায় যাতে কোনও গাফিলতি না হয় সেই দিকে নজর রাখছেন তাঁরা৷
ছবি: নিতাই রক্ষিত
সর্বশেষ খবর
-
বৈদ্যুতিক গাড়ি: পুরনো গল্প-নতুন গল্প
-
‘শ্যামাপ্রসাদ ছিল বলেই আজ আমরা ভারতে’, আইনসভার ঐতিহ্য মনে করালেন শুভেন্দু
-
‘তোমার বিয়েটা এবার তাড়াতাড়ি হোক’, দেব-শুভশ্রীর খুনসুটির মিমে মজে নেটভুবন
-
‘বিহারি’ বলেই জীবন নরক! সম্মান ফেরানোর জন্য বৈভবকে ধন্যবাদ লাস্যময়ীর
-
ধাক্কা ট্রাম্পের! ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাশ কংগ্রেসের নিম্নকক্ষে, ভোট দিলেন ২ রিপাবলিকানও