ইদের দিন সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা মালদহে (Maldah)। মার্কেটের ছাদ ধসে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় গুরুতর জখম আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় নেতাজি কমার্শিয়াল মার্কেটে। মৃতের নাম মিন্টু সরকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
জানা গিয়েছে, রথবাড়ি এলাকার নেতাজি কমার্শিয়াল মার্কেটে বহু ছোটবড় দোকান আছে। অভিযোগ, ওই মার্কেটটি বহু বছরের পুরনো হওয়ায় ছাদ জরাজীর্ণ হয়ে পড়েছিল। আজ, শনিবার সকালে ওই ছাদের একাংশই ভেঙে পড়ল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন মিন্টু সরকার ও দীপ সর্দার। জানা গিয়েছে, রাতে ওই মার্কেটের পাহারার দায়িত্বে থাকেন মিন্টু সরকার। এছাড়াও ছিলেন পুরসভার সুপার ভাইজার দীপ সরকার। তাঁদের উপরেই ছাদ ভেঙে পড়েছিল। দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে ছুটে যান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর শুভময় বসু, ওই বিধানসভা এলাকার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু।
ধ্বংসস্তূপ নিচ থেকে উদ্ধার করে দু’জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মিন্টু সরকারকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দীপ সর্দার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। মালদহ শহরের নেতাজি কমার্শিয়াল মার্কেটটি ইংলিশবাজার পুরসভা দেখভাল করে। কিন্তু নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। পুরনো ও পরিত্যক্ত অসংখ্য বিল্ডিং রয়েছে। কিন্তু সেসবের মধ্যেই চলছে ব্যবসা! রাতভর বৃষ্টি হওয়ার কারণে ছাদ অত্যন্ত দুর্বল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিজেপি তো কাউকে তো বলেনি পার্টি করলে এক্সট্রা করে কাজ পাবে: মল্লিকা
-
১৪৯ বছরের টেস্ট ক্রিকেটের বিশ্বরেকর্ড, ৪০১ রানের জুটিতে বিরাট জয় ওয়েস্ট ইন্ডিজের
-
গলায় মালা, দু’হাত তুলে নাচ! দিঘার জগন্নাথ সংস্কৃতি ক্ষেত্রে শিশির, বললেন ‘পারিবারিক স্টাইল’
-
ইরানের ‘হুমকি’তে আপাতত বন্ধ হামলা, আবারও বৈঠকে তেহরান-ওয়াশিংটন, আদৌ ফিরবে শান্তি?
-
১০৮ কলস জলে স্নান, ৫৬ ভোগের ব্যবস্থা, দিঘার জগন্নাথদেবের স্নানযাত্রার পর গজবেশ