চার বিধানসভা এলাকা নিয়ে পৃথক শিলিগুড়ি জেলা গঠনের দাবি। শিলিগুড়ি মহকুমার তিনটি ও জলপাইগুড়ি জেলার একটি বিধানসভা এলাকা নিয়ে পৃথক জেলা গঠনের প্রস্তাব। এই আর্জি জানালেন, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে স্মারকলিপি তুলে দিলেন তিনি। বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরের পাঁচ জেলার বিধায়ক ও প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠকের পরে আনন্দময়বাবু মুখ্যমন্ত্রীকে ওই স্মারকলিপি দিয়ে আলোচনাও করেন। কেন এই প্রস্তাব? দাবি জেলা গঠন হলে ‘চিকেনস নেক’ অর্থাৎ শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও আঁটোসাটো হবে। পাশাপাশি বাসিন্দাদের জেলা সদরের সঙ্গে যোগাযোগের ভোগান্তি কমবে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে বিধায়ক জানান, শিলিগুড়ি মহকুমার প্রশাসনিক সদর দপ্তর প্রায় একশ কিলোমিটার দূরে দার্জিলিং শহরে। পাহাড়ি পথে সেখানে পৌঁছাতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগে। এই কারণে ভোগান্তির শেষ নেই সমতলের বাসিন্দাদের। অথচ শিলিগুড়ি বর্ধিষ্ণু নগর। উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডর। এটাই স্পর্শকাতর চিকেনস নেক এলাকা। যাকে ঘিরে রয়েছে নেপাল, বাংলাদেশ ও ভুটান সীমান্ত। বিধায়ক বলেন, “চিকেনস নেক’-এর নিরাপত্তার প্রয়োজনেই শিলিগুড়িকে পৃথক জেলা ঘোষণা আরও জরুরি।” কিন্তু প্রস্তাবিত শিলিগুড়ি জেলার পরিধি কী হবে?

স্মারকলিপিতে বিধায়ক মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, শিলিগুড়ি মহকুমার ৮০০ বর্গ কিলোমিটার এবং জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিলিগুড়ি পুরনিগম ভূক্ত ২০০ বর্গ কিলোমিটার শিলিগুড়ি জেলা গঠন করা সম্ভব। অর্থাৎ শিলিগুড়ি মহকুমার শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকা নিয়ে জেলা গঠনের প্রস্তাব রাখা হয়েছে। বিধায়ক আনন্দময়বাবু বলেন, “মুখ্যমন্ত্রী পৃথক জেলার দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের