Deputation at Panchayat office in Bankura

২০ বছরের বঞ্চনা! বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে সল্টলেকের পঞ্চায়েত ভবনে ডেপুটেশন

২০ বছর ধরে দাবি-দাওয়ার পাহাড়, তবুও কানে তোলেনি পঞ্চায়েত দপ্তর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১৮:৩৯

options
link
২০ বছরের বঞ্চনা! বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে সল্টলেকের পঞ্চায়েত ভবনে ডেপুটেশন
নিজস্ব ছবি।

নাম মাত্র বেতনে বছরের পর বছর বেগার শ্রম! ২০ বছর ধরে দাবি-দাওয়ার পাহাড়, তবুও কানে তোলেনি পঞ্চায়েত দপ্তর। এবার বেতন বৃদ্ধি ও চাকরির স্থায়ীকরণের দাবিতে সল্টলেকের পঞ্চায়েত দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন দেয় রাজ্যের গ্রাম রোজগার সহায়ক, স্কিল টেকনিকাল পার্সন, ভিলেজে লেভেল এন্টারপেনার (গ্রাম পঞ্চায়েত) গ্রুপ।

Advertisement

অভিযোগ, ২০ বছর ধরে একই বেতনে কাজ করছেন বহু কর্মী। অনেকে বিকল্প রাস্তা বেছে নিয়েছেন, অনেকেই বেতন বৃদ্ধির দাবিতে বারংবার মুখ খুলেছেন। তবুও কথা কানে তোলেনি প্রশাসন। পালাবদলের বঙ্গে মনরেগার ১০০ দিনের কাজ থেকে বর্তমানে জিরামজি প্রকল্পের ১২৫ কাজে নিযুক্ত হয়েছেন কর্মীরা। কিন্তু দীর্ঘদিন ধরে যে বেতন বৃদ্ধির দাবি, তা নিয়ে কোনও আশার আলো দেখতে পাননি বলেই দাবি তাঁদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
কর্মী সংগঠনের পোস্টার।

নিজেদের দাবি দাওয়া সংক্রান্ত স্মারকলিপি জমা দিতে শুক্রবার রাজ্যের সব ব্লক থেকে সল্টেলেকের পঞ্চায়েত ভবন অভিযান নামে কর্মী সংগঠনগুলি। প্রায় ৩ থেকে সাড়ে ৩ হাজার সদস্যরা মিছিল করে এদিন ডেপুটেশন দেন। কর্মী সংগঠনের এক সদস্য জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তাঁদের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিক।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.