Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Jyotirmoy Singh Mahato

সাংসদ কি এবার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতির্ময়? টানা ৪ বার রাজ্য বিজেপির পদপ্রাপ্তিতে তুঙ্গে জল্পনা

বঙ্গ বিজেপিতে গুরুত্ববৃদ্ধি পুরুলিয়ার, রাজ্য সহ-সভাপতি পদে এলেন প্রাক্তন জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।

সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১৩:০৭

link
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১৩:০৭

options
link
সাংসদ কি এবার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতির্ময়? টানা ৪ বার রাজ্য বিজেপির পদপ্রাপ্তিতে তুঙ্গে জল্পনা zoom
টানা ৪বার রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো কি এবার কেন্দ্রীয় মন্ত্রিত্বের দৌড়ে? তুঙ্গে জল্পনা
Advertisement

সম্প্রতি জঙ্গলমহল পুরুলিয়া সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপির এত বড় সাফল্যের নেপথ্যে পুরুলিয়ার অবদানের কথা বলেছিলেন প্রকাশ্যে। তাঁর বক্তব্য ছিল, এই জেলার মানুষ ২০১৮ সাল থেকে বিজেপির সঙ্গে রয়েছেন, বিজেপিকেই ভোট দিয়ে আসছেন। এই জেলাকে অগ্রাধিকার দিতেই হবে। তাঁর ওই বক্তব্যের সাতদিন পেরনোর আগেই বঙ্গ বিজেপির রাজ্য কমিটিতে জায়গা করে নিলেন জেলার দুই পদাধিকারী। টানা চারবার রাজ্যের সাধারণ সম্পাদক হলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmoy Singh Mahato)। সেইসঙ্গে রাজ্য সহ-সভাপতি পদ পেলেন পুরুলিয়া জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। জ্যোতির্ময়ের এই ধারাবাহিক সাফল্যে অবশ্য অন্য একটি জল্পনা উসকে উঠেছে। তবে কি এবার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার দৌড়ে পুরুলিয়ার সাংসদ?

বঙ্গ বিজেপির রাজ্য কমিটির পদাধিকারীতে যে ১২ জন সহ-সভাপতির নাম রয়েছে, তার মধ্যে ১০ নম্বরে বিদ্যাসাগর চক্রবর্তী। তিনি পুরুলিয়া জেলার গেরুয়া শিবিরের প্রাক্তন সভাপতি। তাঁর আমলেই সংগঠন বৃদ্ধি পেয়ে জেলায় ধীরে ধীরে সাফল্যের মুখ দেখেছিল বিজেপি। অন্যদিকে, রাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে যে ৬ জনের নাম রয়েছে, তার মধ্যে একেবারে প্রথমে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নাম। তিনি টানা চারবার রাজ্যের সাধারণ সম্পাদকের পদ পেলেন। এবার তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্বের দাবিদার হয়ে গিয়েছেন বলে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা।

বঙ্গ বিজেপির রাজ্য কমিটির পদাধিকারীতে যে ১২ জন সহ-সভাপতির নাম রয়েছে, তার মধ্যে ১০ নম্বরে বিদ্যাসাগর চক্রবর্তী। তিনি পুরুলিয়া জেলার গেরুয়া শিবিরের প্রাক্তন সভাপতি। তাঁর আমলেই সংগঠন বৃদ্ধি পেয়ে জেলায় ধীরে ধীরে সাফল্যের মুখ দেখেছিল বিজেপি। অন্যদিকে, রাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে যে ৬ জনের নাম রয়েছে, তার মধ্যে একেবারে প্রথমে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নাম। তিনি টানা চারবার রাজ্যের সাধারণ সম্পাদকের পদ পেলেন। এবার তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্বের দাবিদার হয়ে গিয়েছেন বলে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সমাজমাধ্যমে জানিয়েছেন, ‘রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় দায়িত্ব অর্পিত হওয়ায় আমি দলের নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনেও সংগঠনের প্রতি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।’ আর রাজ্য কমিটির সহ-সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, ‘‘এই দায়িত্ব যাতে আমি ভালোভাবে পালন করতে পারি, এখন সেই কথাই ভাবছি। পুরুলিয়ার মানুষ বরাবর বিজেপির পাশে রয়েছেন। মানুষের ভালোবাসা পেয়েছি। জেলার মানুষের আস্থা অর্জন করেছি।”

যখন তৃণমূলের ভরা বাজার, সেই সময় জেলায় ঘুরে ঘুরে সংগঠন সাজান সেই সময় দলের জেলা সভাপতি থাকা এই বিদ্যাসাগর চক্রবর্তী, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও বর্তমানে দলের জেলা সভাপতি শংকর মাহাতো। বঙ্গ বিজেপিতে পুরুলিয়ার গুরুত্ব এতটাই দলের সাংগঠনিক কাঠামোয় পুরুলিয়া বিভাগ রয়েছে। এই বিভাগের মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ও আসানসোল সাংগঠনিক জেলা।

বিদ্যাসাগর চক্রবর্তী, পুরুলিয়ার প্রাক্তন জেলা সভাপতি এবার রাজ্য বিজেপির সহ-সভাপতি, নিজস্ব ছবি

যখন তৃণমূলের ভরা বাজার, সেই সময় জেলায় ঘুরে ঘুরে সংগঠন সাজান সেই সময় দলের জেলা সভাপতি থাকা এই বিদ্যাসাগর চক্রবর্তী, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও বর্তমানে দলের জেলা সভাপতি শংকর মাহাতো। বঙ্গ বিজেপিতে পুরুলিয়ার গুরুত্ব এতটাই দলের সাংগঠনিক কাঠামোয় পুরুলিয়া বিভাগ রয়েছে। এই বিভাগের মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ও আসানসোল সাংগঠনিক জেলা। এই বিভাগের বিভাগ কনভেনার হয়েছেন বাঁকুড়ার বড়জোড়ার বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিল্লেশ্বর সিংহ এবং বাঁকুড়ার সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুনীল রুদ্র মণ্ডল।

শুক্রবার বিজেপির রাজ্য কমিটির পদাধিকারীদের নামের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও সহ-সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী শুভেচ্ছা ও অভিনন্দনে ভেসে যাচ্ছেন। সমাজমাধ্যমেও সেই ছবি দেখা যাচ্ছে। এই জেলার দু’জন বঙ্গ বিজেপিতে পদাধিকারী থাকায় জঙ্গলমহলের এই জেলার গুরুত্ব আরও বেড়ে গেল গেরুয়া শিবিরে। আগেই ঘোষিত বিজেপি রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে রয়েছেন ৭ জন। প্রাক্তন জেলা সভাপতি বিবেক রাঙ্গা, প্রাক্তন বিধায়ক বাণেশ্বর মাহাতো, নরহরি মাহাতো ও বিবেকানন্দ বাউরি। এছাড়া রয়েছেন শ্রীপতি মাহাতো, প্রহ্লাদচন্দ্র মাঝি, গৌতম রায় এবং কাবেরী চট্টোপাধ্যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.