রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং অসমের উপ-মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপর আক্রমণ৷ খেজুরিতে তাঁদের গাড়িতে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী৷ শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব গেরুয়া শিবির৷প্রতিবাদে পথ অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা৷ এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পরে৷ ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পালটা হামলার অভিযোগে সরব তৃণমূল৷
[ আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পাণ্ডুয়া, আক্রান্ত সিপিএমের দুই এজেন্ট]
জানা গিয়েছে, মেদিনীপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে এদিন তেখালি থেকে একটি মিছিল বের হয়৷ অভিযোগ, তেঁতুল তলায় সেই মিছিলের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী৷ ভাঙা হয় দিলীপ ঘোষ ও হিমন্ত বিশ্বশর্মার গাড়ি৷ নিরাপত্তারক্ষীদের তৎপরতায় কোনওক্রমে রক্ষা পান বিজেপির দুই শীর্ষ নেতা৷ এরপর রাস্তা অবরোধ করেন মিছিলে উপস্থিত বিজেপি সমর্থকরা৷ উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে সরব গেরুয়া শিবির৷ তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মানস রায় জানান, তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী অস্ত্র নিয়ে হামলা করেছে৷ পুলিশের সামনেই হামলা হয়েছে৷ কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ছিল৷
[ আরও পড়ুন: স্কুলে টানা ছুটি, মিড ডে মিলের চাল নষ্ট হওয়ার আশঙ্কা শিক্ষকদের ]
অন্যদিকে বিজেপির বিরুদ্ধে প্রথমে হামলা চালানোর অভিযোগ এনেছেন খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডল৷ তিনি জানান, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তাঁর গাড়িতে প্রথমে ভাঙচুর করে বিজেপি সমর্থকরা৷ এলাকার পরিস্থিতি উত্তপ্ত করে তোলে তাঁরা৷ এরপর বিজেপির মিছিলকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা৷ এবং তাঁরাই বিজেপি নেতাদের গাড়িতে ভাঙচুর করেছে৷ তৃণমূলের সঙ্গে এর কোনও যোগ নেই৷ কেবল দিলীপ ঘোষের কনভয়েই নয়, এদিন ওই এলাকায় বিজেপির আরও একটি মিছিলে হামলার অভিযোগ উঠেছে৷ সূত্রের খবর, কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিষ সামন্তর সমর্থনে বের হওয়া একটি মিছিলে হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী৷ এক্ষেত্রেও অভিযোগের তির তৃণমূলের দিকে৷
সর্বশেষ খবর
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
‘তেল পাবেন না, গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ’, লালকেল্লায় বিরোধীদের বিঁধলেন মোদি
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর