সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কতটা অমানবিক হলে সদ্যোজাত শিশুর স্বাস্থ্য পরীক্ষা না করে মোবাইলে ব্যস্ত থাকা যায়! প্রসব যন্ত্রণায় অন্তঃসত্ত্বা মা-কে ছটফট করতে দেখেও নিরুত্তাপ হয়ে বলা যায়, “একটু ব্যস্ত আছি, পরে আসছি৷” ক্যানিংয়ের জীবনতলা এলাকার ঘটনায় ফের প্রকট চিকিৎসায় গাফিলতির অভিযোগ৷ ঘটনায় অভিযোগ করা দায়ের হয়েছে খুচিতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ওই চিকিৎসকের বিরুদ্ধে৷
[সুদীপের জামিনের বিরোধিতায় সুপ্রিম কোর্টের পথে সিবিআই]
শনিবার ন’মাসের অন্তঃসত্ত্বা পূজা কর্মকার অসহ্য প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে আসেন বাড়ির কাছেই খুচিতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ অভিযোগ, সেখানে ভর্তি হওয়ার পরে বিছানায় পড়ে থাকলেও তাকে দীর্ঘক্ষণ দেখতে আসেননি কেউ৷ পূজার স্বামী প্রসেনজিতের প্রশ্ন, “স্বাস্থ্যকেন্দ্রে সে সময় চিকিৎসক, নার্স ছিলেন৷ তবু আমার স্ত্রীকে দেখতে এলেন না৷” তাঁর অভিযোগ, “আমি আমার স্ত্রীকে ভর্তি করিয়ে দিলেও কোনও চিকিৎসক দেখতে আসেননি৷ ও বেডে শুয়ে ছটফট করছিল৷ চিকিৎসককে ডাকতে গেলে জবাব আসে, ব্যস্ত আছি৷ পরে আসছি৷” শনিবার সারাদিন স্বাস্থ্যকেন্দ্রে ছিলেন পূজা৷ রাতে সন্তান প্রসব করেন তিনি৷ অভিযোগ, সন্তান প্রসব করার পরে স্বাস্থ্যকেন্দ্রের আশাকর্মীরা থাকলেও আসেননি চিকিৎসক৷
[অভিযানের আগেই নবান্নে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার সুজন-সহ পাঁচ বাম বিধায়ক]
জন্মানোর পরে শিশুটি হাত-পা ছুঁড়ে কাঁদছিল৷ সে সময় বহুবার চিকিৎসককে ডাকা হয়৷ একটু পরেই আস্তে আস্তে স্থির হয়ে যায় শিশুটি৷ সদ্যোজাতর দেহ আগলে মায়ের আফসোস, “জন্মানোর পর বাচ্চাটা কাঁদছিল৷ ডাক্তারবাবুকে বারবার ডাকলেও আসেননি৷ হাত-পা ছুড়তে ছুড়তেই বাচ্চাটা স্থির হয়ে যায়৷” অনেকক্ষণ পরে এসে চিকিৎসক জানান, শিশু মৃত৷ এরপর নিথর দেহটি নিয়েই জীবনতলা থানায় যান প্রসেনজিৎ৷ “আমার বাচ্চাটার কী দোষ ছিল বলুন তো?” থানার পুলিশ আধিকারিকদের কাছে এই প্রশ্নই করলেন তিনি৷ গোটা ঘটনায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছে পূজার পরিবার৷
[মনুয়াকে ফোনে স্বামীর চিৎকার শোনাতে এই নৃশংস কাজটি করে অজিত]
সর্বশেষ খবর
-
অন্নপূর্ণার টাকা পাননি? নাম বাদ যাওয়ার কারণ জানুন এই পদ্ধতিতে, রইল ফের আবেদনের পদ্ধতিও
-
এসিএল ২-তে ‘শক্ত’ গ্রুপে ইস্টবেঙ্গল! প্রতিপক্ষ কেমন? কোন কোন দেশে যেতে হবে?
-
‘কেমন আছো’, স্পষ্ট বাংলায় ভাষণ মামদানির! নিউ ইয়র্ক মেয়রের ভিডিও ভাইরাল
-
‘অত্যন্ত লজ্জাজনক, ক্ষমা চাওয়া উচিত’, শাহরুখ-অজয়দের দুঃসময়ে ‘উসকানি’ মুকেশের
-
শোভনদেব নাকি ঋতব্রত, বিরোধী দলনেতা কে? আজই হাই কোর্টে নিষ্পত্তি