Durgapur

দুর্গাপুরে ফাটল পাইপলাইন, মেরামত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ

এর জেরে সিটি সেন্টারের সেল কো-অপারেটিভ-সহ বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৪:০০

options
link
দুর্গাপুরে ফাটল পাইপলাইন, মেরামত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ
৫ এপ্রিল। রবিবার দুর্গাপুরে গ্যাসের পাইপলাইন ফেটে যায়। নিজস্ব ছবি।

দুর্গাপুর পৌরনিগমের কাজ চলার সময় ফাটল ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাসের পাইপলাইন। রবিবার এই ঘটনায় দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেওয়া হয় ভাল্ব। এর জেরে সিটি সেন্টারের সেল কো-অপারেটিভ-সহ বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল তরজা শুরু হয়েছে।

Advertisement

রবিবার সকালে সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজায় জেসিবি দিয়ে কাজ চালাচ্ছিল দুর্গাপুর পৌরনিগম। ওই এলাকায় গ্যাসের পাইপলাইন থাকায় বিপজ্জনক বোর্ডও টাঙানো ছিল। কিন্তু কোনওভাবে জেসিবি দিয়ে কাজ চলাকালীন পাইপলাইনটি ফেটে যায়। পাইপ থেকে বের হতে থাকে গ্যাস। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলবাহিনীকে। এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে দমকল কর্মী ও সংস্থার টেকনিশিয়ানের ঘণ্টাখানেকের চেষ্টায় ভাল্ব বন্ধ করে দেওয়া হয়। এই পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছায়। ভাল্ব বন্ধ হয়ে যাওয়ায় সিটি সেন্টারের সেল কো-অপারেটিভ-সহ বিস্তীর্ণ এলাকায় বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এর জেরে সমস্যায় পড়েন এই সব এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, পাইপলাইন মেরামত না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনার জন্য গ্যাস সংস্থাকেই দায়ী করেছেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই অভিযোগ করেন, কয়লা, বালি চুরি করে তৃণমূল। এখন গ্যাস চুরি করতে গিয়ে সেই পাইপলাইন ফাটিয়েছে 

Advertisement

দুর্গাপুরের দমকলের ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী ঘোষ বলেন,”আমাদের কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করেছে। আপাতত গ্যাস বেরোনো বন্ধ হয়েছে। মেরামতের পরেই লাইন ফের চালু করা হবে। কোনওভাবে গ্যাস আগুনের সংস্পর্শে এলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।” এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, আজ সকালে এলাকায় প্রচন্ড আওয়াজ হয়। গোটা এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। তবে দুর্গাপুরের মানুষ খুব সচেতন। বড় কোনও দুর্ঘটনার হাত থেকে দুর্গাপুরের মানুষ রক্ষা পেল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.