বিক্রম রায়, কোচবিহার: পার্টি ফান্ডে টাকা না দেওয়ায় প্রহৃত অবসরপ্রাপ্ত সেনা জওয়ান সমীর কুমার দাস৷ রবিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের দেওয়ানহাট এলাকায়৷ অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী এবং তার সহযোগীদের দিকে৷ এদের বিরুদ্ধে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সদস্যা ও তার অভিযুক্ত স্বামী৷
[তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার কেন্দ্রীয় সরকারি সংস্থায় কর্মরত বিজ্ঞানী ]
জানা গিয়েছে, দু’বছর আগে সেনার চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন প্রহৃত জওয়ান সমীর কুমার দাস৷ বর্তমানে তিনি অস্থায়ী ভাবে থাকেন বালুরঘাটে এবং তাঁর মা ও পরিবারের অন্যরা থাকেন কোচবিহারের দেওয়ানহাটে৷ মাঝে মধ্যে কোচবিহারের বাড়িতে যান সমীরবাবু৷ তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁর কাছ থেকে পার্টি ফান্ডের নামে মোটা অঙ্কের টাকা চাইত দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের সদস্যা ঝর্ণা সরকারের স্বামী শিবু সরকার৷ তাঁর কাছ থেকে দলের নামে চার লক্ষ টাকা চায় সে৷ প্রথমে তা দিতে অস্বীকার করেন সমীরবাবু৷ পরে বাধ্য হয়ে এক লক্ষ টাকা দেন তিনি৷ কিন্তু তাতেও অভিযুক্তদের ক্ষোভ প্রশমিত হয়নি৷ অভিযোগ, রবিবার সমীরবাবুকে বাড়ির কাছের একটি জায়গায় নিয়ে গিয়ে মারধর করে মূল অভিযুক্ত শিবু সরকার ও তার দলবল৷ ধারাল অস্ত্র দিয়ে তাঁকে মারা হয়৷ গায়ে একাধিক ক্ষতের সৃষ্টি হয়েছে তাঁর৷ সমীর দাসকে পরে উদ্ধার করেন স্থানীয়রা৷ এবং তাঁকে ভরতি করা হয় কোচবিহার গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷
[প্রহসন অব্যাহত, মাধ্যমিকের পঞ্চম দিনেও ফাঁস প্রশ্নপত্র]

এরপরই স্থানীয় পঞ্চায়েত সদস্যা ঝর্ণা সরকারের স্বামী শিবু সরকার ও তার দলবলের বিরুদ্ধে কোচবিহার কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শিবু সরকার৷ তাদের পালটা অভিযোগ, প্রাক্তন সেনা জওয়ান সমীর কুমার দাস চার লক্ষ টাকার প্রতারণা করেছে৷ এই ঘটনার পিছনে, শাসকদলের গোষ্ঠী কোন্দলই মূল কারণ বলে দাবি করছেন স্থানীয়রা৷ সূত্রের খবর, প্রহৃত সমীর কুমার দাস যুব তৃণমূলের সদস্য৷ অন্যদিকে পঞ্চায়েত সদস্যা ও তার স্বামী আদি তৃণমূলের সদস্য৷ গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই হামলা বলে মনে করছেন স্থানীয়রা।
ছবি: দেবাশিস বিশ্বাস
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?