Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
Shantanu Thakur

‘ইন্ডিপেন্ডেন্স ডে শব্দটি ডিকশনারি থেকে সরানো উচিত’, স্বাধীনতা দিবসে কেন একথা বললেন শান্তনু ঠাকুর?

আজ, শনিবার বনগাঁয় ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করেন শান্তনু। সেখানেই তিনি এমন কথা বললেন বিজেপি নেতা। শুধু তাই নয়, এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ২২:১৬

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ২২:১৬

options
link
‘ইন্ডিপেন্ডেন্স ডে শব্দটি ডিকশনারি থেকে সরানো উচিত’, স্বাধীনতা দিবসে কেন একথা বললেন শান্তনু ঠাকুর? zoom
বক্তব্য রাখছেন মন্ত্রী শান্তনু ঠাকুর। নিজস্ব চিত্র
Advertisement

“ইন্ডিপেন্ডেন্স ডে শব্দটি ডিকশনারি থেকে সরানো উচিত।” এমনই কথা বললেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আজ, শনিবার বনগাঁয় ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করেন শান্তনু। সেখানেই এমন কথা বললেন বিজেপি নেতা। শুধু তাই নয়, এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন। কিন্তু কেন দাবি করলেন শান্তনু?

এদিন স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেখানে তিনি বলেন, “আমার মনে হয় এই ইন্ডিপেন্ডেন্স ডে কথাটি ডিকশনারি থেকে তুলে দেওয়া উচিত। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছি ইন্ডিপেন্ডেন্স কথাটি ডিকশনারি থেকে তুলে দেওয়া উচিত। ব্রিটিশের লাগানো তকমা আমরা কতদিন কাঁধে নিয়ে বয়ে বেড়াব?” কিন্তু কেন এমন বললেন শান্তনু? তাঁর বক্তব্যের ব্যাখ্যাও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে ইন্ডিপেন্ডেন্স ডে-র জায়গায় স্বরাজ দিবস পালন করা উচিত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শান্তনুর মতে ভারত আগে স্বাধীনই ছিল। ইংরেজরা এই দেশ দখল করেছিল। ‘ইন্ডিপেন্ডেন্স ডে’ কথাটি ব্রিটিশদের দেওয়া। তাঁর মতে, “ভারত যখন স্বাধীন হয়েছে তার আগে থেকে দেশ আত্মনির্ভর ছিল। ব্রিটিশ আসার আগে ভারতের জিডিপি ২০ ট্রিলিয়ন ছিল। ব্রিটিশ ছেড়ে যাওয়ার সময় সেটি শূন্যতে নেমে গিয়েছিল। অর্থাৎ, আমরা সবসময়ই স্বাধীন ছিলাম। এদিন থেকে আমাদের নতুন রাজত্বের দিবস পালন হয়েছিল। তাই এই দিনকে স্বরাজ দিবস হিসেবে পালন করা হোক।”

শান্তনু আরও বলেন, “বিশ্বের সব থেকে বড় গণতন্ত্র ভারতবর্ষের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশের প্রগতি হচ্ছে। পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত ৫০ বছর ধরে পিছিয়ে থাকা বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন। আগামী দিনে পশ্চিমবঙ্গ ভারতকে দিশা দেখাবে, মনে করি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.