স্বাধীন দিবসের সকালে মর্মান্তিক দুর্ঘটনা। দিঘায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পর্যটকবাহী চার চাকার গাড়ি। শনিবার সকালে দিঘা নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। চণ্ডীপুর থানা এলাকার বৃন্দাবনপুরে রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। এই দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।
মৃতদের নাম স্মরজিৎ দাস (৫৩) এবং পিন্টু দাস (৪৫)। জানা গিয়েছে, এদিন সকালে গাড়িটি ডানকুনি থেকে দিঘার দিকে যাচ্ছিল। গাড়িতে ৫ জন যাত্রী ছিলেন। দিঘা যাওয়ার পথে বৃন্দাবনপুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়ানজুলিতে উলটে যায়। দুর্ঘটনার পরেই ছুটে আসেন এলাকাবাসী। তড়িঘড়ি গাড়িতে থাকা ৫ যাত্রীকে উদ্ধার করে চণ্ডীপুর এড়াশাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৩ জনের চিকিৎসা চলছে।
আরও পড়ুন:
স্থানীয়দের দাবি, অতি বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। সেই কারণে চার চাকার ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চণ্ডীপুর থনার পুলিশ। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে জল থেকে তোলা হয়। গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ