Anis Khan

Anis Khan: ফের আনিসের বাড়িতে SIT, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ মৃত ছাত্রনেতার পরিবারের

কেন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল মৃতের পরিবার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২২, ১৮:১৮

options
link
Anis Khan: ফের আনিসের বাড়িতে SIT, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ মৃত ছাত্রনেতার পরিবারের

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর (Anis Khan Death) পর পেরিয়ে গিয়েছে প্রায় ১৬ দিন। এখনও ঘটনার রহস্যভেদ হয়নি। এই পরিস্থিতিতে তদন্তের স্বার্থে সোমবার ফের মৃত ছাত্রনেতার বাড়িতে গেলেন সিটের আধিকারিকরা। এদিকে আনিস মৃত্যু কাণ্ডে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন মৃতের দাদা।

Advertisement

সোমবার দুপুরে সিটের আধিকারিকরা যান হাওড়ার আমতায় (Amta)। সঙ্গে ছিলেন বিচারক ও ফরেনসিক বিশেষজ্ঞরা। বেশ কিছুক্ষণ আনিসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আনিসের বাবাকে একটি নোটিস দেওয়া হয়েছে বলে খবর। তদন্ত শুরু হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনও কার্যত পুরোপুরি অন্ধকারে পরিবার। ঠিক কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও রহস্য। সেই প্রসঙ্গে এদিন আনিসের বাবা সালাম খান বলেন, “আমরা কিছুই জানি না। ময়নাতদন্তের রিপোর্ট পাইনি, একটা তিনপাতার কাগজ দিয়েছে। ভিডিও রেকর্ডিং এর কিছুই জানি না। ইচ্ছে করেই কিছু দিচ্ছে না। বলছে আদালতে যেতে।” এরপরই সালাম বলেন, তদন্তে একেবারেই খুশি নন তিনি। তিনি আরও বলেন, “যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ২ জনকে আমি চিনিই। আমি সিবিআই তদন্ত চাই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গরু পাচারকাণ্ডে ফের অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের, সশরীরে হাজিরার নির্দেশ]

New information in Anis Khan death case

Advertisement

 

সিটের তদন্তে খুশি নন আনিসের পরিবারের কোনও সদস্যই। এদিন মৃত ছাত্রনেতার দাদা নিজেই জানিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে পুলিশে অভিযোগের বিষয়টি। তিনি বলেন, “শওকত মোল্লা ডায়মন্ড হারবারে বসে বলছেন, আনিস পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছে। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে।” আনিসের দাদার প্রশ্ন, বিধায়ক কীভাবে জানলেন তাঁর ভাইয়ের মৃত্যু কীভাবে হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই শওকত মোল্লার বিরুদ্ধে খুনে জড়িত এই অভিযোগ তুলে এফআইআর করা হয়েছে। উল্লেখ্য, আনিস কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে গ্রেপ্তার হওয়ার বেশ কিছুদিন পর সোমবার অবশেষে জামিন পেলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ১৬ জন।

[আরও পড়ুন: অমৃতসর কাণ্ডের ছায়া মুর্শিদাবাদে, ক্যাম্পেই গুলির লড়াইয়ে মৃত্যু ২ BSF জওয়ানের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.