সন্তান বিক্রি

পরপর তিন মেয়ে, ৮ হাজার টাকায় সদ্যোজাতকে বিক্রি করল বাবা!

পুলিশের জালে অভিযুক্ত-সহ ২।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০১৯, ১৯:০২

options
link
পরপর তিন মেয়ে, ৮ হাজার টাকায় সদ্যোজাতকে বিক্রি করল বাবা!

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: অভাবের তাড়নায় সদ্যোজাত সন্তানকে বিক্রি করে পুলিশের জালে শিশুটির বাবা-সহ ২। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের গোবিন্দপুরে। আদালতে তোলা হলে ২ অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘বিজেপি করলে মাথা কেটে নেব’, হুমকি পোস্টারে চাঞ্চল্য বর্ধমানে]

Advertisement

জগৎবল্লভপুরের গোবিন্দপুরের বাসিন্দা রাজু হাইত পেশায় রাজমিস্ত্রি। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গোবিন্দপুরের বাড়িতেই থাকতেন রাজু। সোমবার বাড়িতেই আরও এক কন্যাসন্তানের জন্ম দেন রাজুর স্ত্রী। কিন্তুর জন্মের পরই অসুস্থ হয়ে পড়ে সদ্যোজাতটি। তড়িঘড়ি তাকে স্থানীয় গাববেড়িয়া হাসপাতালে ভরতি করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত ওই হাসপাতালেই চিকিৎসা চলছিল শিশুটির। নিয়মিত হাসপাতালে সন্তানকে দেখতেও যেতেন রাজু। কিন্তু তৃতীয় সন্তানের জন্মের পর তিন সন্তানের ভরনপোষণের চিন্তায় ভেঙে পড়েছিলেন ওই ব্যক্তি। জানা গিয়েছে, হাসপাতালে গিয়ে ওই রাজু অন্যান্য রোগীর আত্মীয়দের জানান, তিনি সন্তান বিক্রি করতে চান। নিজের আর্থিক পরিস্থিতির কথাও সকলকে বলেন তিনি। এরই মধ্যে শিশুটি সুস্থ হয়ে উঠলে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।  

Advertisement

জানা গিয়েছে, এরপর শুক্রবার থেকে হীরা নামে এক ব্যক্তি রাজুর বাড়িতে যান। দর কষাকষির পর ৮ হাজার টাকায় সন্তান বিক্রিতে রাজি হন রাজু। এরপর স্ট্যাম্প পেপারে লিখে সন্তানকে বিক্রিও করে দেন তিনি। শুক্রবার বিকেল থেকেই সদ্যোজাতকে দেখতে রাজুর বাড়িতে যেতে শুরু করেন প্রতিবেশীরা। শিশুটির দেখা না পেয়ে স্থানীয়রা প্রশ্ন তোলেন কোথায় রয়েছে সে। প্রথমে মুখ না খুললেও পরে চাপের মুখে শিশু বিক্রির বিষয়টি স্বীকার করে নেন রাজু। এরপরই ওই ব্যক্তির বাড়িতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রাজু ও হীরাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। আপাতত পুলিশের হেফাজতেই রয়েছে সদ্যোজাত। 

[আরও পড়ুন: পুরুলিয়ায় ফের ‘মাও’ আতঙ্ক, বিজেপি নেত্রীর বাড়ির অদূরে মিলল পোস্টার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.