Uluberia

ঘুষের রং গোলাপি, টাকা ছুঁলেই লাগছে হাতে! এবার হাতেনাতে ধরা পড়লেন উলুবেড়িয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার

ধৃত ইঞ্জিনিয়ার উলুবেড়িয়া পুরসভায় কর্মরত। সম্প্রতি তিনি বেআইনি উপায়ে সরকারি কাজের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে এক ঠিকাদারের থেকে ৫০ হাজার টাকা দাবি করেন।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০০:০৩

options
link
ঘুষের রং গোলাপি, টাকা ছুঁলেই লাগছে হাতে! এবার হাতেনাতে ধরা পড়লেন উলুবেড়িয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার
প্রতীকী ছবি।

ঘুষ নিতে গিয়ে ফের হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার। রাজ্য দুর্নীতি দমন শাখার পাতা ফাঁদে গ্রেপ্তার উলুবেড়িয়া (Uluberia) পুরসভার ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার। ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ধরা পড়েছেন তিনি। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সরকারি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ, তিনি বেআইনিভাবে সরকারি কাজের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ঘুষ নিচ্ছিলেন। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়। সেই মোতাবেক ফাঁদ পাতা হয়। অবশেষে গ্রেপ্তার।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ইঞ্জিনিয়ারের উলুবেড়িয়া পুরসভায় কর্মরত। সম্প্রতি তিনি বেআইনি উপায়ে সরকারি কাজের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে এক ঠিকাদারের থেকে ৫০ হাজার টাকা দাবি করেন। ঠিকাদার ২৩ তারিখ ইউপিআই ট্রানজেকশনের মাধ্যমে ১০ হাজার টাকা দেন। বাকি টাকা পরে দেবেন বলে জানিয়েছিলেন। সেই মোতাবেক শুক্রবার রাজ্য দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা ফাঁদ পাতেন। এ দিন ওই অভিযুক্ত ইঞ্জিনিয়ার ২০ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। টাকা উদ্ধার করা হয়েছে। তারপর অভিযুক্তের অভিযুক্ত ব্যক্তির হাত সোডিয়াম কার্বনেট মিশ্রিত জলে ডুবিয়ে পরীক্ষা করা হয়। তাতে জলের রং বদলে গোলাপি হয়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই প্রথম নয়, দিনকয়েক আগে ঝাড়গ্রামেও ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এক ইঞ্জিনিয়ার। বিমল সাহা নামে ইঞ্জিনিয়ার ওই ব্লকের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।ঠিকাদারের থেকে ঘুষের টাকা হাত পেতে নেওয়ার মুহূর্তেই ওত পেতে থাকা দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। এবার ধরা পড়লেন উলুবেড়িয়ার ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার।

Advertisement

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দুর্নীতির সঙ্গে কোনও আপস করা হবে না। জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। কোনও সরকারি আধিকারিক দুর্নীতি করলে কোনওভাবে ছাড় মিলবে না বলে জানানো হয়েছে। সেই মোতাবেক পদক্ষেপও করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার হচ্ছেন একের পর এক ইঞ্জিনিয়ার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.