স্টাফ রিপোর্টার: দেওয়ালির আগেই ফের বেআইনি বাজি কারখানায় আগুন লেগে বিস্ফোরণ৷ বিস্ফোরণে মৃত্যু হয়েছে নবম শ্রেণির এক ছাত্রর৷ মৃতের নাম রাহুল দাস (১৩)৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকায়৷
জানা গিয়েছে, দত্তপুকুর থানার বেরোনারায়ণপুরে একাধিক বাড়িতে রয়েছে বেআইনি বাজির কারখানা৷ প্রশাসনের চোখের আড়ালে লুকিয়ে শব্দবাজি তৈরি হয় এই সমস্ত কারখানায়৷ যেখানে
সামান্য রোজগারের আশায় কাজ করে স্থানীয় ছেলেরা৷ নীলগঞ্জ শিক্ষায়তনের নবম শ্রেণির ছাত্র রাহুলও কাজ করছিল এরকমই একটি কারখানায়৷
এদিন সকালে কারখানায় রকেট বাজি বানানো হচ্ছিল৷ সেই সময় ঘরের মধ্যে রাহুল একাই ছিল৷ হামান দিস্তা দিয়ে মশলা গুঁড়ো করার সময় আচমকাই আগুনের স্ফুলিঙ্গ ছিটকে লাগে ঘরের অন্যান্য বাজিতে৷ কয়েক কিলোমিটার দূর থেকেও পাওয়া যায় বিস্ফোরণের আওয়াজ৷ বেআইনি কারখানাটি চারদিক থেকে বন্ধ থাকায় পালাতে পারেনি রাহুল৷ পরে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷
ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ এলাকার মানুষ৷ বেআইনি বাজি কারখানার মালিকের নাম জুলফিকার আলি৷ বছর তিনেক আগেও এই কারখানায় আগুন লেগে তিনজন শ্রমিকের মৃত্যু হয়৷ সে সময় প্রশাসনের পক্ষ থেকে বাজি কারখানা বন্ধ করতে বলা হয়৷ কিন্তু তার পরেও বেআইনি কারখানা চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা৷ জুলফিকারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!