‘হাই অ্যালার্ট’ এভারেস্টে। ভারী তুষারপাত, তুষার ঝড় ও তুষার ধসের বিপর্যয় এড়াতে পর্বতারোহীদের নিচে নেমে আসার নির্দেশ নেপাল সরকারের। ইতিমধ্যে এভারেস্ট বেস ক্যাম্পে ভারী তুষারপাতের কবলে পড়া সাতজন বিদেশি পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। আরও ভারী তুষারপাত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টি হয়েছে শুক্রবার পর্যন্ত। ধসে বিধ্বস্ত উত্তর সিকিমের একাধিক জায়গা। এদিকে মাউন্ট এভারেস্টে ভারী তুষারপাতের কথাও শোনা গিয়েছে। জানা গিয়েছে, মাউন্ট এভারেস্টে গত টানা ২৬ ঘণ্টা ধরে ভারী তুষারপাত ও তুষার ঝড়ে ভয়ঙ্কর দাপট চলছে। ডেবুচে ও পাংবোচে ট্রেইলের মধ্যে ভয়াবহ তুষার ধসের খবর মিলেছে। শনিবার পর্বতারোহীদের একটি দল ভয়ে ট্রেক করে কোমর সমান বরফ কাটিয়ে নিচে ফেরিচের দিকে ফিরে আসে। সেখানেও ইতিমধ্যে ৩ ফুট বরফ জমেছে।
বিপজ্জনক পরিস্থিতি দেখে নেপাল পর্যটন বোর্ড এবং আবহাওয়া দপ্তর পুরো পাহাড়ে ‘হাই অ্যালার্ট’ জারি করেছে। পর্বতারোহীদের অভিযান বন্ধ রাখতে অনুরোধ করেছে। যে পর্বতারোহীরা ইতিমধ্যে এভারেস্ট বেস ক্যাম্প অথবা আরও উঁচু এলাকায় পৌঁছে গিয়েছেন, তাদের নিরাপদ স্থানে নেমে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ১৫ জনের একটি পর্বতারোহী দল ফেরিচের দিকে ফিরে আসেন। নেপাল পর্যটন বোর্ড সূত্রে জানা গিয়েছে, এভারেস্ট অঞ্চলের লুকলা থেকে দেবুচে পর্যন্ত নিচু এলাকায় অবিরাম বৃষ্টি এবং প্রচণ্ড তুষারপাত হচ্ছে। ডেবুচে ও পাংবোচে ট্রেইলের মাঝে ধস নামায় পর্বতারোহীদের আপাতত যেখানে আছেন সেখানেই থাকতে বলা হয়েছে। আরও ভারী তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে ওইসব এলাকায়।
সর্বশেষ খবর
-
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের
-
এবার পানীয় জলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান, আকাশে উড়ে জল খুঁজবে ‘তৃষ্ণা’
-
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ‘অত্যাচার’! ধৃত ২ অভিযুক্ত
-
বাংলা দলে ডাক পোড়েলকে, ধর্ষণ মামলায় জামিনে থাকা ক্রিকেটারকে নিয়েই শুরু রনজির প্রস্তুতি
-
বিজেপির রক্তদান শিবিরে হামলা তৃণমূলের! দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত শিবপুর, থানায় বিক্ষোভ