Patharpratima

সমুদ্র থেকে ফেরার পথে দুর্ঘটনা! ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী

নিখোঁজ মৎস্যজীবীর নাম কৃষ্ণ দাস। তিনি কাকদ্বীপের অক্ষয়নগর এলাকার বাসিন্দা। গত ১৫ জুন 'এফবি সাবিত্রী' নামে একটি ট্রলার করে গভীর সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীদের একটি দল। জামাই ষষ্ঠীর আগে মাছ ধরে ফিরছিলেন তাঁরা।

সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৭:৫৭

options
link
সমুদ্র থেকে ফেরার পথে দুর্ঘটনা! ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী
চলছে তল্লাশি অভিযান। নিজস্ব চিত্র।

মাছ ধরে ফেরার পথে নিখোঁজ মৎস্যজীবী। শুক্রবার মাছ ধরে ফেরার সময় ট্রলার থেকে পড়ে যান তিনি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা (Patharpratima) ব্লকের বন শ্যামনগর বেরার টেঁকা সংলগ্ন বকচরা, জগদ্দল ও সুতারবাগ এই তিন নদীর সংযোগস্থলে। খবর যায় পাথরপ্রতিমা থানায়। শুরু হয় তল্লাশি। রাতভর তল্লাশি চলছে। এখনও তাঁর খোঁজ মেলেনি বলেই জানা গিয়েছে। 

Advertisement

নিখোঁজ মৎস্যজীবীর নাম কৃষ্ণ দাস। তিনি কাকদ্বীপের অক্ষয়নগর এলাকার বাসিন্দা। গত ১৫ জুন ‘এফবি সাবিত্রী’ নামে একটি ট্রলারে গভীর সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীদের একটি দল। জামাই ষষ্ঠীর আগে মাছ ধরে ফিরছিলেন তাঁরা। পাথরপ্রতিমা ঢোকার আগে তিনটি নদীর সংযোগস্থল প্রবল স্রোতের মধ্যে পড়ে ট্রলারটি। সেই সময় ট্রলারের মাথায় বসে থাকা কৃষ্ণ পড়ে যান নদীতে। প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকেন তিনি।

Advertisement

ঘটনার পরই ট্রলারের কর্মীরা উদ্ধারকাজে নামেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পাথরপ্রতিমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভম সরকার। আসে প্রশাসনের কর্মীরা। আরও লঞ্চ ও ট্রলার নিয়ে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। কিন্তু ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি ওই মৎস্যজীবীর। উদ্বেগে মৎস্যজীবীর পরিবার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.