Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Berhampore Court

মেমু পরিষেবা বহরমপুর কোর্ট পর্যন্ত সম্প্রসারিত, জেনে নিন তিনটি ট্রেনের সময়সূচি

কাশিমবাজার পর্যন্ত চলা ট্রেন তিনটি মেমু এবার চলবে বহরমপুর কোর্ট পর্যন্ত। এই পরিষেবা উদ্বোধন করেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৬:৪৯

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৬:৪৯

options
link
মেমু পরিষেবা বহরমপুর কোর্ট পর্যন্ত সম্প্রসারিত, জেনে নিন তিনটি ট্রেনের সময়সূচি zoom
২০ জুন। শনিবার সম্প্রসারিত পরিষেবার উদ্বোধন। নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদে রেল যোগাযোগ আরও উন্নত ও যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ ডিভিশনে তিনটি মেমু ট্রেনের পরিষেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। কাশিমবাজার পর্যন্ত চলা ট্রেন তিনটি মেমু এবার চলবে বহরমপুর কোর্ট পর্যন্ত। এই পরিষেবার উদ্বোধন করেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা।

রেল জানিয়েছে, পূর্বে কাশিমবাজার পর্যন্ত চলাচল করা ৬৩০৪২ আজিমগঞ্জ-বহরমপুর কোর্ট মেমু আজিমগঞ্জ থেকে সকাল ৬টা ৫৫মিনিটে ছাড়বে। বহরমপুর কোর্ট পৌঁছবে ৭টা ২০মিনিটে। ৬৩০৪১ বহরমপুর কোর্ট-আজিমগঞ্জ মেমু বহরমপুর কোর্ট থেকে ৭টা ৩৫ মিনিটে ছাড়বে। ৮টা ২ মিনিটে আজিমগঞ্জ পৌঁছবে। ৬৩০৪৬ আজিমগঞ্জ-বহরমপুর কোর্ট মেমু আজিমগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ছাড়বে। ৮টা ১৫ মিনিটে পৌঁছবে বহরমপুর কোর্টে। ৬৩০৪৫ বহরমপুর কোর্ট-আজিমগঞ্জ মেমু বহরমপুর কোর্ট থেকে ছাড়বে ৮টা ৫৩ মিনিটে। আজিমগঞ্জ পৌঁছবে ৯টা ২০ মিনিটে। আরও একটি মেমু ৬৩০৫৮ আজিমগঞ্জ-বহরমপুর কোর্ট আজিমগঞ্জ থেকে ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে ছাড়বে। সেটি বহরমপুর কোর্ট পৌঁছবে রাত ৯টা ৫৭ মিনিটে। ফেরার পথে ৬৩০৫৭ বহরমপুর কোর্ট-আজিমগঞ্জ মেমু বহরমপুর কোর্ট থেকে ছাড়বে রাত ১০টা ১২ মিনিটে। ১০টা ৩৯ মিনিটে পৌঁছবে আজিমগঞ্জে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রেল আশাবাদী এই ট্রেনগুলি বহরমপুর কোর্ট পর্যন্ত চলাচল করার ফলে নিত্যযাত্রী, ছাত্রছাত্রী  ও অন্যান্য যাত্রীদের উপকার হবে। পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এই পরিষেবা সম্প্রসারিত করার ফলে এলাকার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। যাত্রীদের পরিবর্তীত সময়সূচি দেখে নিতে অনুরোধ করা হচ্ছে ।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.