Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Nitin Gadkari

লাগবে না পেট্রল, শুধু ইথানলেই ছুটবে গাড়ি, খরচ মাত্র ২৫ টাকা! ফের ঘোষণা গড়করির

ফের গাড়ির জ্বালানি হিসাবে ইথানলের পক্ষে জোরালো সওয়াল করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৫:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৫:৪৬

options
link
লাগবে না পেট্রল, শুধু ইথানলেই ছুটবে গাড়ি, খরচ মাত্র ২৫ টাকা! ফের ঘোষণা গড়করির zoom
ই-২০ পেট্রলের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ বাড়ছে।
Advertisement

ফের গাড়ির জ্বালানি হিসাবে ইথানলের পক্ষে জোরালো সওয়াল করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari)। তিনি জানিয়ে দিলেন, খুব শীঘ্রই ভারতে পুরোপুরি ইথানল চালিত গাড়ি চলবে। পেট্রলের কোনও প্রয়োজনীয়তাই থাকবে না। গড়করির দাবি, ভারত ছাড়াও ১৯টি দেশ এই মুহূর্তে পুরোপুরি ইথানল জ্বালানি নির্ভর। কোথাও কোনও সমস্যা হয়নি। ভারতেও ই-২০ গাড়ি সফলভাবে চলছে। তাতেও কোনও সমস্যার অভিযোগ আসছে না।

গড়করির দাবি, আগামী মাসেই টয়োটা বাজারে একটি গাড়ি আনছে যেটা ১০০ শতাংশ ইথানলে চলতে সক্ষম। ওই গাড়ি চালাতে কোনও পেট্রল লাগবে না। আগামী দিনে এই মডেলেই এগোবে ভারত। গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি স্রেফ ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন তৈরি করবে। এই ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনগুলি ২০ থেকে ১০০ শতাংশ ইথানলে চলতে পারে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী বলছেন, “পরের মাসেই আমি টয়োটার ইনোভা গাড়ির উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছি। এটা ফ্লেক্স জ্বালানিতে চলবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গড়করি জানিয়েছেন, ১০০ শতাংশ ইথানল জ্বালানিতে গাড়ি চালাতে পারলে দেশের জ্বালানিক্ষেত্রে বিদেশি নির্ভরতা কমবে। তেল আমদানির হাজার হাজার কোটি টাকা বাঁচবে। ইথানল মাত্র ২৫ টাকা লিটারে মিলবে। তিনি জানিয়েছেন, আগামী দিনে পেট্রল নির্ভরতা কমানোর দিকেই এগোবে সরকার।

বস্তুত এই মুহূর্তে দেশজুড়ে সমালোচিত কেন্দ্রের ইথানল নীতি। দেশে জ্বালানি সংকট কাটাতে বহুদিন ধরেই ইথানলের জ্বালানিতে জোর দিচ্ছে মোদি সরকার। আগামী দিনে স্রেফ ইথানলের ভরসাতেই গাড়ি চালানোর পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের। ইথানল হল আখ, ভুট্টার মতো বিভিন্ন কৃষিজ পণ্য থেকে তৈরি হওয়া এক ধরনের জৈব জ্বালানি। পেট্রলের সঙ্গে মিশিয়ে এটি ব্যবহার করা হয়। কেন্দ্রের দাবি, ভিনদেশ থেকে আমদানি করা তেলের উপর নির্ভরতা কমাতেই ইথানলের জ্বালানি ব্যবহার করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.