দক্ষিণেশ্বর স্কাইওয়াক

উদ্বোধনের ৬ মাসের মধ্যেই ফুলে উঠল স্কাইওয়াকের মেঝে, বিপদের আশঙ্কায় ব্যবসায়ীরা

কেন এমন কাণ্ড ঘটল, তা এখনও জানা যায়নি৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০১৯, ১৭:৪৭

options
link
উদ্বোধনের ৬ মাসের মধ্যেই ফুলে উঠল স্কাইওয়াকের মেঝে, বিপদের আশঙ্কায় ব্যবসায়ীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্বোধনের পর এখনও ছ’মাস কাটেনি৷ ইতিমধ্যেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের মেঝে নিয়ে আবারও বিপত্তি৷ মেঝের একাংশ খসে পরার পর এবার প্রায় ২০ বর্গফুট এলাকা জুড়ে টালি ফুলে উঠেছে৷ কীভাবে এমন কাণ্ড ঘটল, সেই কারণ খতিয়ে দেখছেন স্কাইওয়াক রক্ষণাবেক্ষণকারীরা৷ আপাতত ওই জায়গাটি ঘিরে দেওয়া হয়েছে৷ স্কাইওয়াক বিপর্যয়ের আশঙ্কায় রাতের ঘুম উড়েছে ব্যবসায়ী এবং স্টলমালিকদের৷

Advertisement

[ আরও পড়ুন: অপহরণের তত্ত্বে জোর সওয়াল নোডাল অফিসারের শ্বশুরের, জেরায় বাড়ছে সংশয়]

৬০ কোটি টাকা ব্যয়ে স্কাইওয়াক তৈরির কাজ শুরু হয় ২০১৬ সালে। মাঝে দীর্ঘদিন ধরে চলে টালবাহানা৷ কবে উদ্বোধন হবে দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের, তা নিয়ে চলছিল টানাপোড়েন৷ গত বছরের নভেম্বরে সেই সমস্যার সমাধান হয়৷ কালীপুজোর আগেই ৩৪০ মিটার লম্বা এবং ১০.৫ মিটার চওড়া স্কাইওয়াকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

Skywalk of Dakkhineswar

Advertisement

স্কাইওয়াকের নিচে মন্দির জায়গায় রাস্তাতেই অস্থায়ী দোকান খুলে বিক্রিবাটা করতেন হকাররা৷ ইস্পাত এবং কাচ দিয়ে স্কাইওয়াক তৈরির আগে হকারদের উচ্ছেদ করা হয়৷ পুনর্বাসন দিতে ১৩৭টি স্টলের ব্যবস্থা করে রাজ্য সরকার। উদ্বোধনের দিনকয়েকের মধ্যেই গুটখা এবং পানের পিকে সৌন্দর্য নষ্ট হয় ওই স্কাইওয়াকের৷ তা নিয়ে বিভিন্ন মহলে রীতিমতো সমালোচনার ঝড় বইতে শুরু করে৷

[ আরও পড়ুন: ‘১২০টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব’, বিজেপিকে চ্যালেঞ্জ অনুব্রতর]

Dakshineswar Rani Rasmoni Skywalk

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিপত্তি৷ বুধবার সকালে স্কাইওয়াকের মেঝের প্রায় ২০ বর্গফুট এলাকার টালি ফুলে উঠতে দেখেন ব্যবসায়ীরা৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় স্কাইওয়াক রক্ষণাবেক্ষণকারীদের৷ আপাতত ওই জায়গাটি ঘিরে দেওয়া হয়েছে৷

[ আরও পড়ুন: বেড থেকে পড়ে গিয়ে মৃত্যু রোগীর! হাসপাতালে বিক্ষোভ মৃতের পরিবারের]

এর আগে স্কাইওয়াকের মেঝের একাংশ ধসেও গিয়েছিল৷ তারপরই আবার মেঝে ফুলে ওঠার ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা৷ স্কাইওয়াকে স্টল থাকা ব্যবসায়ীদের আশঙ্কা মূল ইস্পাতের কাঠামোতেই হয়তো কোনও সমস্যা হয়েছে। তাই মাঝে মাঝেই এভাবে ফুলে উঠছে বা বসে যাচ্ছে স্কাইওয়াক৷ যদিও কেএমডিএ-র পক্ষ থেকে এখনও কোনও সঠিক কারণ জানানো হয়নি৷ তবে এখনও পর্যন্ত ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে না যাওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.