Alipurduar

হাতির হামলায় মৃত্যু বনকর্মীর, কালচিনি চা বাগানে এখনও দাপাচ্ছে ৫-৬টি দাঁতাল

ঘটনাস্থলেই মৃত্যু হয় বনকর্মীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০২৫, ১৪:০০

options
link
হাতির হামলায় মৃত্যু বনকর্মীর, কালচিনি চা বাগানে এখনও দাপাচ্ছে ৫-৬টি দাঁতাল
ফাইল ছবি।

রাজ কুমার, আলিপুরদুয়ার: বুনো হাতির হামলায় আলিপুরদুয়ারে মৃত্যু এক বনকর্মীর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি চা বাগান এলাকায়। হাতির দলকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টার সময় মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত বনকর্মীর দেহ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে আসা হয়েছে। মৃত বনকর্মীর নাম মদনকুমার দেওয়ান।

Advertisement

বনদপ্তর সূত্রে খবর, এদিন সকালে ৫ থেকে ৬টি হাতির দল চা বাগান এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিভিন্ন রেঞ্জের বনকর্মী ও বনদপ্তরের আধিকারিকরা। রাস্তা দখল করে নেওয়া হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠাতে আসরে নামেন বনকর্মীরা। সেই সময় এক বুনো হাতি পালটা মদনবাবুর উপর আক্রমণ করে। হাতির হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বনকর্মীর। নিয়ম মেনে দেহ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ডেপুটি ফিল্ড অফিসার হরিকৃষ্ণণ বিজে বলেন, “সকালের দিকে ৫-৬টি হাতির দলকে জঙ্গলে ফেরত পাঠাতে কাজ শুরু করি। তখনই মদনবাবুর উপর হামলা চালায় একটি হাতি। কর্মরত অবস্থায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সরকারি নিয়ম মেনে সব পদক্ষেপ নেওয়া হবে। হাতির দলের উপর নজর রাখা হচ্ছে। দল মোতায়েন করা হয়েছে।” এদিকে হাতির দলটি বুনো হাতির দল এখনও কালচিনি চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে বলেই খবর।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন