গ্রেপ্তার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি (Ajit Maity Arrested)। শুক্রবার ভোররাতে তাঁর বাড়িতে হানা দেয় খড়গপুর থানার পুলিশ। তুলে নিয়ে যাওয়া হয় থানায়। এরপর তাঁকে গ্রেপ্তার করে পাঠানো হয় ডেবরা থানায়। তবে কী কারণে, কোন মামলায় এই গ্রেপ্তারি তা এখনও স্পষ্ট নয়। তৃণমূলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার অজিত মাইতি।
আরও পড়ুন:
দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত অজিত মাইতি। অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির দায়িত্বও সামলেছেন। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়কও হয়েছিলেন। বর্তমানে জেলা পরিষদের সহ সভাধিপতি ছিলেন তিনি।
দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত অজিত মাইতি। অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির দায়িত্বও সামলেছেন। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়কও হয়েছিলেন। বর্তমানে জেলা পরিষদের সহ সভাধিপতি ছিলেন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে খড়গপুরের বাড়িতে ছিলেন তিনি। শুক্রবার ভোররাতে সেখানেই হানা দেয় পুলিশ। তুলে নিয়ে যাওয়া হয় থানায়। এরপর গ্রেপ্তার করে তাঁকে পাঠানো হয় ডেবরা থানায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দীর্ঘদিনের পুরনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী সেই মামলা, তা জানা যায়নি এখনও।
গোটা বিষয়টার নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি তৃণমূলের। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যুত ঘোষ বলেন, “আমরা শুনেছি পুরনো মামলায় গ্রেপ্তার। আজ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল অজিতবাবুর। ঠিক তার আগেই গ্রেপ্তার করা হল। এটা ষড়যন্ত্র ছাড়া কিছুই না।”
সর্বশেষ খবর
-
রাহুলের গড় থেকে ‘পিডিএ যাত্রা’ শুরু অখিলেশের, জোটে বিরাট সংখ্যক আসন চাইছে ‘ক্ষুব্ধ’ কংগ্রেস
-
সিপিএম-তৃণমূলের ভালোবাসা! ‘আজাদি’ স্লোগানে মমতাকে ‘টুকরে টুকরে গ্যাং’ কটাক্ষ শুভেন্দুর
-
২৭ লক্ষ নাম বাদের দায় মমতার, বিজেপি-কমিশনের নয়! তোপ শুভেন্দুর
-
রবিতেই শহরজুড়ে পুজোর আকাশ! এ সপ্তাহেই হাওয়া বদল উত্তর-দক্ষিণে?
-
শান্তিপ্রস্তাব নাকজ করতেই আমেরিকাকে ‘বিশ্বাসঘাতক’ তোপ ইরানের, মার্কিন ঘাঁটিগুলি ধ্বংসের হুঁশিয়ারি