রাজা দাস, বালুরঘাট: বুথে এসে কর্তব্যরত পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বালুরঘাট লোকসভার কুমারগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক মাহমুদা বেগমের বিরুদ্ধে৷ এলাকার প্রভাবশালী এই তৃণমূল নেত্রীকে বলতে শোনা যায়, ‘এই বুথ আমার, এখানে পুলিশ কী করছে?’ এই ঘটনাকে কেন্দ্র জেলায় তুঙ্গে রাজনৈতিক বিতর্ক৷ এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিরোধীরা৷
[ আরও পড়ুন: ইটাহারে বোমা বাঁধতে গিয়ে জখম তিন বিজেপি সমর্থক, এলাকায় উত্তেজনা]
অভিযোগ, মঙ্গলবার সকালে দলবল নিয়ে কুমারগঞ্জের ১৭০ নম্বর বুথে আসেন সেখানকার প্রাক্তন বিধায়ক মাহমুদা বেগম৷ পুলিশকে লাইন ম্যানেজ করতে দেখেই তাঁর চটে যান তিনি৷ তখনই পুলিশকে লক্ষ্য করে হুমকি দেন৷ তাঁকে বলতে শোনা যায়, ‘‘এই বুথে ঝামেলা করলে, আমার ছেলেরা কী মুখ বুজে থাকবে৷ এই বুথ আমার৷ আমি খাটনি করে এই বুথ তৈরি করেছি৷ ৩৪ বছরে এখানে কেউ আসতে পারেনি৷ এই বুথে পুলিশের কী দরকার আছে?’’ প্রাক্তন তৃণমূল বিধায়কের এই হুমকি ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয় জেলায় রাজনৈতিক মহলে৷ সমালোচনায় মুখর হন বিরোধীরা৷
[ আরও পড়ুন: ভোটের শুরুতেই বোমাবাজি ডোমকলে, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধরের অভিযোগ ]
জেলার বিজেপি নেতা গৌতম চক্রবর্তী অভিযোগ করেন, ‘‘বুথের পোলিং এজেন্টকে মারধর করে বের করে দিয়েছে মাহমুদা বেগমের লোকরা৷ প্রাক্তন বিধায়ক নিজে দাঁড়িয়ে ভোট করাচ্ছেন বুথে।’’ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক মাহমুদা বেগম৷ তাঁর দাবি, ‘‘বিরোধীরা মিথ্যে কথা বলছেন। এলাকায় ভোট শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে৷ সমস্ত বুথে সব দলের এজেন্ট রয়েছে। বিজেপি মিথ্যা অভিযোগ করছে৷’’
অন্যদিকে, বালুরঘাটের কুশমণ্ডিতে বিজেপি সমর্থকদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিরুদ্ধে৷ অভিযোগ, বুথে কেন্দ্রীয় বাহিনী থাকায়, মাঝরাস্তায় আটকাচ্ছে তৃণমূলের সমর্থকরা৷ মারধর করা হয়েছে একাধিক বিজেপি সমর্থককে৷ এবং এরপরই এলাকার মহিলারা সিদ্ধান্ত নেন, তাঁরা একসঙ্গে ঐক্যবদ্ধ ভাবে ভোট দিতে যাবেন৷
সর্বশেষ খবর
-
‘ইন্ডির পিন্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু
-
গলছে অন্দরের বরফ! রাস্তার নাম বদল, মূর্তি ভাঙা ইস্যুতে একসঙ্গে আন্দোলনের পরিকল্পনা বামফ্রন্টের
-
দুই সন্তানের বাবার সঙ্গে প্রেম, বচসার জেরে বিধবা প্রেমিকাকে কোপাল যুবক! উলুবেড়িয়ায় হুলস্থুল
-
‘SIR সম্পূর্ণ বেআইনি’, এবার জ্ঞানেশের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক মোদির প্রাক্তন মন্ত্রীর
-
৬ মাসের মধ্যে মিটবে দাবি! মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সল্টলেকে অবস্থান প্রত্যাহার আইসিটি শিক্ষকদের