দিন দুয়েক পার! তারাতলার বিপর্যয়ে এখনও চালু উদ্ধার কাজ। বাড়ছে মৃতের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দীর্ঘশ্বাস আর করুণ আর্তি। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা দেহ থেকে গন্ধ বেরতে শুরু করেছে ইতিমধ্যেই।
তারাতলার ধ্বংসস্তূপ থেকে তীব্র পচা গন্ধ বের হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। উদ্ধার অভিযান চলাকালীন ধ্বংসস্তূপের গভীর ফাঁকফোকর বিশেষ ক্যামেরার সাহায্যে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা, যাতে নিখোঁজদের খোঁজ পাওয়া যায়।
আরও ভিডিও
উদ্ধারকাজ ও ঘটনার তদন্ত অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। তারাতলায় কাজে এসেছিলেন এমন কর্মীদের পরিবারের সদস্যরা কখনও ভিড় করছেন ভেঙে পড়া ধ্বংসস্তূপের কাছে, কখনও থানায়, কখনও আবার হাসপাতালে। সব মিলিয়ে দিন দুয়েক পরও বাড়ছে উৎকণ্ঠা, উদ্বেগ।
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ