পড়ুয়াকে হাত-পা বেঁধে গর্তে ফেলে দেওয়ার অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে

এমনকী, নিগৃহীত ছাত্রকে নিয়ে নির্বিকার স্কুলের প্রধান শিক্ষক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০১৮, ১৮:১১

options
link
পড়ুয়াকে হাত-পা বেঁধে গর্তে ফেলে দেওয়ার অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: সহপাঠীদের হাতে শারীরিক ও মানসিকভাবে নিগ্রহের শিকার সপ্তম শ্রেণির ছাত্র। এই ঘটনায় অভিযোগের তির সহপাঠীদের দিকেই। অভিযোগ, খেলার ছলে ওই ছাত্রের হাত, পা দেয় সহপাঠীরা। তারপর বালির স্তূপে ফেলে রাখে। তারপর সেখান থেকে তুলে ফের গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়। গর্তের মধ্যে ফেলে দেওয়ার ঘটনায় আঘাত লেগেছে ওই পড়ুয়ার। মানসিকভাবে বিধ্বস্ত হয়েছে আক্রান্ত ছাত্র। আক্রান্ত ছাত্রের নাম শুভ্রজিৎ মণ্ডল। শুক্রবারই সহপাঠী চার ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ছাত্রে মা প্রভাতী মণ্ডল। কল্যাণী থানা অভিযোগ গ্রহণ করলেও এখনও কোনও পদেক্ষপ নেয়নি পুলিশ।

Advertisement

[পদ্ম নয়, নলহাটিতে আমেই ভরসা বিজেপির দুই প্রার্থীর]

জানা গিয়েছে, ঘটনাটি গত মাসের ২৬ তারিখে। টিফিনের সময় ছাত্রের হাত-পা বেঁধে বালির স্তূপ লাগোয়া গর্তে ফেলে দেওয়া হয়। অভিযোগ, এটা নতুন কিছু নয়। মাঝেমাঝেই শুভ্রজিতের উপরে অত্যাচার চালাত অভিযুক্ত ছাত্ররা। অভিযোগ, তাকে জুতোর শুকতলা চাটতেও বাধ্য করা হয়েছে। বিভিন্ন সময় অকারণে অপদস্থ করা থেকে মারধর, কোনও কিছুই বাদ যেত না। ছেলেক সহপাঠীদের হাতে অত্যাচারিত হতে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন প্রভাতীদেবী। পরের দিনই স্কুলে এসে ঘটনাটি জানান। এমনকী, স্কুল কর্তৃপক্ষের কাছে এই চার ছাত্রের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। অভিযোগ, তার পরে দিন ১৫ কাটলেও স্কুলের তরফে কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে হেনস্তার জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে শুভ্রজিৎ। স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এদিকে গোটা ঘটনায় নির্বিকার স্কুল কর্তৃপক্ষ। তাই শেষপর্যন্ত পুলিশে জানানোর সিদ্ধান্ত নেন আক্রান্ত ছাত্রের মা। এরপরই শুক্রবার কল্যাণী থানায় গিয়ে ওই চার ছাত্রের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নিগ্রহের অভিযোগ করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবারের দাবি, শুভ্রজিৎ একটু সোজা সরল গোছের তাই প্রায় দিন স্কুলে হেনস্তার শিকার হত। বাড়িতে এসে দাদুকে বলত মনের কথা। সবশুনেও বাচ্চাদের খেলা ভেবে ছেড়ে দিয়েছিলেন প্রভাতীদেবী। কিন্তু গর্তে ফেলে দেওয়ার পর আর চুপ থাকতে পারেননি। তাঁর ক্ষোভ স্কুল কর্তৃপক্ষের উদাসীনতায়। অন্যদিকে কল্যাণীর এক্সপেরিমেন্টাল হাই স্কুল বেশ নাম করা। সেখানকার ছাত্রকে সহপাঠীদের হাতে হেনস্তা হওয়ার খবর চাপা থাকেনি। বিষয়টি নিয়ে ভাবিত নন স্কুলের প্রধান শিক্ষক তাপস নারায়ণ চৌধুরি। তিনি সাংবাদিকদের উদ্ধেশ্যে বলেন, আমাদের এবিষয়ে বলার কিছু নেই। যা বলার পরিচালন সমিতি বলবে। আপনারা যা গল্প লেখার লিখুন।

Advertisement

ছবি: সুজিত মণ্ডল

[পচা মাংস বিক্রি করেই এখন কোটিপতি ভাগাড় কাণ্ডে মূল অভিযুক্ত ‘মাংস বিশু’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.