Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Bigg Boss Bangla

‘বিগ বস বাংলা’য় সৃজলার কানভাঙানি! ‘রাত হলেই গিরগিটি…’, কাকে খোঁচা ভরত কলের স্ত্রীর?

'বিগ বস বাংলা' নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী! কী বললেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৭:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৭:৫০

options
link
‘বিগ বস বাংলা’য় সৃজলার কানভাঙানি! ‘রাত হলেই গিরগিটি…’, কাকে খোঁচা ভরত কলের স্ত্রীর? zoom
'বিগ বস বাংলা' নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী! কী বললেন?
Advertisement

‘বিগ বস বাংলা’র পয়লা সপ্তাহের ক্যাপ্টেন হিসেবে গোড়া থেকেই চর্চায় ভরত কল। কখনও তনুশ্রী রায় দাসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন তো কখনও বা চুরির দায়ে দুর্নিবার সাহাকে ধমকাচ্ছেন! এমন আবহেই শুক্রবার ‘বিগ বস বাংলা’র কনটেন্ট নিয়ে ক্ষোভ ওগরাতে গিয়ে ভরতকে খোঁচা দেন সুদীপা চট্টোপাধ্যায়। বিতর্কের ঝড়ে এবার স্বামীর হয়ে নিন্দুকদের মোক্ষম জবাব ছুড়লেন স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়।

ভরত কলের ‘ক্যাপ্টেন্সি’ নিয়ে নেতিবাচক চর্চা শুরু হতেই সোশাল পাড়ায় এক ভিডিও বার্তা ভাগ করে নেন জয়শ্রী। অভিনেত্রী বলেন, “বিগ বসের (Bigg Boss Bangla) ঘরে খেলা একেবারে জমে উঠেছে। আজ থেকে নয়, অনেকদিন থেকেই আমি বিগ বসের বড় ভক্ত। তবে এর আগে আমি ‘বিগ বস’ নিয়ে কখনও কোনও ভিডিও করিনি। নিজেও কখনও কথা বলিনি। আপনারা কি কালকের পর্বটা দেখেছেন? ভরত একটু মজা করতে ভালোবাসে। এর আগেও ও একজনের সঙ্গে মজা করেছিল। গতকাল যে বিষয়টা হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। সৃজলা রান্না করতে ভালোবাসে, রান্নাঘরে কাজ করতে ভালোবাসে। আমার মনে হয়, ওটা ওর শখ। ভরত জয়িতাকে বলল- ‘যা জয়িতা একটু চা করে নিয়ে আয়।’ তখন ওখানে যারা বসেছিল, সবাই বলল- ‘হ্যাঁ হ্যাঁ যা… চা করতে গেলে কিন্তু সৃজলা খুব রেগে যাবে। আপনারা জানেন ওখানে কারা বসেছিল। মজার ছলেই ঘটনাটা ঘটে। কিন্তু যেই রাত বাড়ল, ওখানে যারা বসেছিল, তারাই গিরগিটির মতো রং বদলে নিল।” এরপরই ‘বিগ বস বাংলা’র ঘরের বাকি সদস্যদের বিরুদ্ধে সৃজলা গুহর কানভাঙানোর অভিযোগ তোলেন ভরতপত্নী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Bigg Boss Bangla: Bharat Kaul’s wife Jayashree Mukherjee slams contestants
‘বিগ বস বাংলা’ নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী! কী বললেন?

জয়শ্রী বলেন, “যেই রাতের আলোটা নিভল, সবাই মিলে গোলটেবিল করে বসে পড়ল, আর সৃজলাকে ভরতের নামে কান ভাঙাতে লাগল। ওরা বলল- ‘জানিস.. তুই যখন রান্না করছিলি, তখন ভরতদা জয়িতাকে বলে, ‘যা জয়িতা গিয়ে চা করে নিয়ে আয়। এটা বললেই সৃজলা ভীষণ রেগে যাবে’ বুঝতে পারলি…’ এরকম কেন করছ তোমরা? তোমাদের কি ভরতকে ভয় করছে? ও কি একটু বেশিই স্ট্রং? জানি না কেন করছ, তবে আমার কিন্তু বেশ মজাই লাগছে। তোমরা এরকম করতে থাকো। তোমরা যারা আছো, তারা প্রত্যেকে ভালো করে খেল, সবাইকে ‘অল দ্য বেস্ট’ বলছি আমি, আমার তরফ থেকে…।” জয়শ্রীর এহেন ভিডিওবার্তাই এখন নেটভুবনের আতশকাচে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.