অতি প্রবল নিম্নচাপের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায়। প্রবল বৃষ্টির পাশাপাশি জলের স্রোতও দেখা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় গঙ্গাসাগর (Gangasagar) এলাকায় একাধিক জায়গায় নদীর বাঁধ ভেঙেছে। বাঁধ ভেঙে, মাটি সরে বেশ কিছু এলাকায় জল ঢোকার খবরও মিলেছে। চাষের জমিতেও নোনা জল ঢুকেছে বলে খবর। নদীর জল এলাকায় ঢোকা রুখতে স্থানীয় বাসিন্দারাই মাটি ফেলে বাঁধ ভাঙা রোখার চেষ্টা করেন। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনও কাজ শুরু করেছে। সাগর, পাথরপ্রতিমা-সহ গোসাবার একাধিক জায়গায় নদীবাঁধ ভাঙার খোঁজ মিলেছে।
আরও পড়ুন:
একদিকে অতি গভীর নিম্নচাপ, অন্যদিকে দোসর পূর্ণিমার ভরা কোটাল। দু’য়ের জেরে দক্ষিণ ২৪ পরগনার বহু এলাকায় ভেঙে যাওয়ার খবর এসেছে। শুক্রবার পুণ্যতীর্থ গঙ্গাসাগরের সুমতিনগর এলাকায় নদীবাঁধ উপচে এবং কোথাও কোথাও বাঁধের মাটি সরে গ্রামে জল ঢুকতে শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। বাসিন্দারা নিজেরাই নিজেদের অস্তিত্বরক্ষায় নদীবাঁধ জোড়াতালি দেওয়ার কাজে হাত লাগান। মজুত করে রাখা জিও চটের সাহায্যে ভগ্নদশা বাঁধের জল ঢোকার মুখগুলি সাময়িকভাবে বন্ধ করে দেন। এভাবে কিছুটা স্বস্তি মিললেও রাতের জোয়ারে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা বাসিন্দাদের।
আশঙ্কা, রাতের ভরা কোটালের জোয়ারে নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পাবে। তখন এই অস্থায়ী প্রতিরোধ ভেঙে গিয়ে গোটা এলাকা ভাসতে পারে। যদিও প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে দাবি করা হয়েছে। নোনা জল ঢুকে বহু চাষের জমি ভেসে গিয়েছে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয়রা। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তেমনই আশঙ্কা করছেন বাসিন্দারা। এদিকে বিজেপি এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে আগের তৃণমূল সরকারকেই দায়ী করেছে। এদিন সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডলের নির্দেশে ঘটনাস্থলে যায় বিজেপির এক প্রতিনিধিদল। ওই প্রতিনিধি দলটির অভিযোগ, বাঁধ মেরামতের নামে তৃণমূল কোটি কোটি টাকা তছরুপ করেছে। তারই ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।
জানা গিয়েছে, গোসাবার নদীবাঁধ এলাকাতেও ভয়াবহ নদীভাঙন শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা মাটি, বালির বস্তা ফেলে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছেন গতকাল, শুক্রবার থেকে। প্রশাসনও পরিস্থিতির দিকে নজর দিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী