এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের (BJP Worker Killed) অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের কোতোয়ালিতে। শনিবার সকালের এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, এদিন সকালে দফায় দফায় হামলা চালিয়ে রড, লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয় ওই বিজেপি কর্মীকে। অভিযোগ, বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে এই ঘটনাটি ঘটে। যদিও গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলার বিজেপি নেতৃত্ব।
মৃত যুবকের নাম সামশের বিশ্বাস (৩২)। শনিবার সকালে মেদিনীপুর সদরের হাতিহল্কা এলাকার কদমতলা বাজারে সামসের বিশ্বাস, তাঁর মামা জাফর বিশ্বাস-সহ ২-৩ জন মিলে চা খাচ্ছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের উপর রড, লাঠি, ইট নিয়ে হামলা চালায়। এই ঘটনায় সাতসকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার ঘটনায় গুরুতর জখম হন সামশের ও আরও এক বিজেপি কর্মী। দুইজনকে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে আসা হলে চিকিৎসকরা সামশেরকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
এই ঘটনার পিছনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবারই মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি বদল হয়েছে। সমিত মণ্ডলের জায়গায় সভাপতি করা হয়েছে সৌমেন তিওয়ারিকে। জাফর বিশ্বাস ও সামশের বিশ্বাস সমিত মণ্ডলের অনুগামী হিসেবে পরিচিত। এদিন কদমতলা বাজারে তাঁদের উপর বিজেপির অন্য গোষ্ঠীর লোকজন হামলা চালায় বলে অভিযোগ।
এবিষয়ে মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি অজয় জানা বলেন, “দোষীদের নাম থানায় পাঠিয়েছি। তদন্ত হোক। বিজেপির লোক এটা করতে পারে না। বিজেপি বিজেপিকে কাটতে পারে না। দুষ্কৃতীদের কোনও দল থাকে না। দোষীদের শাস্তি চাই।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্টের সাংবিধানিক ভিত্তি নেই’, সাফ কথা অ্যাটর্নি জেনারেলের
-
মাতৃত্বের পর ওজন বৃদ্ধিতে কটাক্ষ, ‘মোটি’ লেখা ব্লাউজে নীরব প্রতিবাদ স্বরার
-
৫ মাসের ভ্রূণ নষ্ট সন্তানের মৃত্যু হিসাবেই গণ্য হবে! বিরাট রায় হাই কোর্টের
-
আবাসে ঘর মেলেনি, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি! ঘুমের মধ্যেই মৃত্যু প্রৌঢ়ের
-
এশিয়াডে পদকহীন সিন্ধু-মনু, দুই সোনার মেয়ের হতাশার দিনে আশার আলো তিরন্দাজিতে