সুমন করাতি, হুগলি: সুদের টাকা না দিতে পারায় দুষ্কৃতীদের গুলি। জখম এক যুবক। শুটআউটের ঘটনায় গোঘাট থানার মথুরা এলাকায় জোর চাঞ্চল্য। গুলিবিদ্ধ যুবককে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে।
আরামবাগের যুবকের কাছ থেকে মথুরা এলাকার বাসিন্দা ফটিক রায় ৭০ হাজার টাকা সুদে ধার করেছিলেন। শনিবার গভীর রাতে আরামবাগ থেকে তিনজন মোটরবাইকে করে মথুরা এলাকায় যায়। ফটিক রায়ের কাছে টাকা চাইছিল। ফটিক রায় টাকা দিতে পারেননি। অভিযোগ, তাই তাঁকে তিনজন মিলে ব্যাপক মারধর করে। এরপরই তিন-চার রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ।
[আরও পড়ুন: বোনের যৌন হেনস্তার অভিযোগ তুলতে চাপ, রাজি না হওয়ায় খুন দলিত যুবক, হেনস্তা মাকেও]
সেই সময় ফটিকের ছেলে অর্জুন বাধা দিতে যান। তাঁর বাঁ হাত লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা তিন দুষ্কৃতীর মধ্যে একজনকে ধরে ফেলে। এরপর খবর দেওয়া হয় গোঘাট থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গ্রামবাসীরা এক দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেয়। গুলিবিদ্ধ ওই যুবককে আরামবাগ মহকুমা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। এই ঘটনায় গোঘাট থানার পুলিশ বাকিদের খোঁজে তদন্ত চালাচ্ছে।
[আরও পড়ুন: বাবা-মায়ের গায়ে টিম ইন্ডিয়ার জার্সি! মন ভাল করে দেওয়া ছবি পোস্ট করলেন রিঙ্কু]
সর্বশেষ খবর
-
মুঘল সম্রাট জাহাঙ্গির পাঠাতেন পুজো, এই বনেদি বাড়ির দেবীদুর্গার বাহনেও রয়েছে চমক
-
ইস্টবেঙ্গলের ‘মাস্টারে’র পর্দা ফাঁসে খুনের হুমকি! প্রমাণ-সহ পুলিশ ও স্প্যানিশ দূতাবাসের দ্বারস্থ অস্কার
-
একমঞ্চে মোদি, জিনপিং, পুতিন! ট্রাম্পের ‘স্বেচ্ছাচারিতা’ খর্ব করবে ব্রিকস?
-
হুগলিতে বিজেপির মঞ্চে হুব্বা শ্যামলের একদা সঙ্গী কুখ্যাত রমেশ মাহাতো! জোর রাজনৈতিক বিতর্ক
-
আমিশা প্যাটেলের বাড়িতে চুরি, খোয়া গেল লক্ষ লক্ষ টাকার গয়না