শংকরকুমার রায়, রায়গঞ্জ: ইসলামপুরের পাটাগড়ায় রায়গঞ্জের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়িতে ভাঙচুর৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভাঙচুর চালানোর অভিযোগে সরব ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ৷ সেলিমের অভিযোগ, সশস্ত্র অবস্থায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানকার একটি বুথে ছাপ্পা ভোট দিচ্ছিল৷ বাধা দিতে গেলে তাঁর গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা৷ পরে প্রাক্তন সাংসদকে উদ্ধার করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷
[ আরও পড়ুন: প্রচারে বাধা দিতেই নোটিস ধরাচ্ছে সিআইডি, অভিযোগ ভারতী ঘোষের ]
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আধডিমটিখন্তি গ্রাম পঞ্চায়েতের একটি বুথে ছাপ্পা ভোটের খবর পান মহম্মদ সেলিম৷ এরপর সেখানে যান রায়গঞ্জের সিপিএম প্রার্থী৷ তাঁর অভিযোগ, সেখানকার তৃণমূল ব্লক সভাপতির নেতৃত্বে সশস্ত্র অবস্থায় ওই বুথ ঘিরে ছাপ্পা ভোট দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ এবং তিনি সেখানে পৌঁছালে তাঁর দিকে পাথর নিয়ে হামলা করা হয়৷ ভাঙচুর করা হয় তাঁর গাড়িতে৷ তবে সেলিমের কোনও আঘাত লাগেনি৷ কিন্তু এই ঘটনাকে কেন্দ্রে করে বুথের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হন সেলিম৷ পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সিপিএম প্রার্থীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন৷ সূত্রের খবর, এই ঘটনার বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাতে পারেন রায়গঞ্জের সিপিএম প্রার্থী৷
[ আরও পড়ুন: চোপড়ায় তুমুল গন্ডগোল, তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ]
অন্যদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত রায়গঞ্জ লোকসভার একাধিক অঞ্চল৷ গোয়ালপোখরের মধ্য ফুলবাড়ির সাহাপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ একই অভিযোগ উঠেছে গোয়ালপোখরের গতি গ্রাম পঞ্চায়েতের ১৬৬/৩০৪ নম্বর বুথে৷ সেখানে ভোটারদের ধাক্কা দিয়ে লাইন থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ সাধারণ মানুষের অভিযোগ, রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির ভাই গোলাম রসুলের নেতৃত্বে সেখানে তাণ্ডব চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদলের স্থানীয় নেতৃত্ব৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবস বয়কটের ডাক উত্তর-পূর্বাঞ্চলের তিন জঙ্গি সংগঠনের! নজরদারি চিকেনস নেকে
-
সিলিং ফ্যানের পুরু ধুলো-কালিতে নাজেহাল? ঘরোয়া উপায়ে সহজেই করুন সাফসুতরো
-
হিন্দু দেবদেবীদের ‘অপমান’! ভারতে ‘ব্লক’ ধ্রুব রাঠির ভিডিও
-
‘পাকিস্তান পৃথিবীর ক্যানসার’, শাহবাজ-মুনিরের বুকের উপর স্বাধীনতা উদযাপন করে বার্তা বালোচদের
-
শিবপ্রসাদের স্বপ্নপূরণ! শিবু-নন্দিতার ছবিতে প্রথমবার ‘মহাগুরু’ মিঠুন, কবে মুক্তি?