বঙ্গে পালাবদল
Gosaba MLA

জয়ের পরেও ভোলেননি প্রতিশ্রুতি, জল সমস্যা মেটাতে উদ্যোগ গোসাবার বিধায়ক বিকর্ণর

গোসাবা বিধানসভায় প্রথমবার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। জয়লাভ করেছেন ১৬ হাজারের বেশি ভোটে। বিধায়ক কথা রাখার উদ্য়োগ নেওয়ায় আশার আলো দেখছেন স্থানীয়রা।

Advertisement
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ২০:৩২

options
link
জয়ের পরেও ভোলেননি প্রতিশ্রুতি, জল সমস্যা মেটাতে উদ্যোগ গোসাবার বিধায়ক বিকর্ণর
জল সমস্যা মেটাতে উদ্যোগ গোসাবার বিধায়ক বিকর্ণর। নিজস্ব চিত্র

ভোটপ্রচারে গিয়ে বলেছিলেন পানীয় জলের সমস্যা মেটাবেন। ভোটে জয়ের পরও প্রতিশ্রুতি ভোলেননি। পরিবর্তে শপথ নেওয়ার পরই জল সমস্যা মেটানোর উদ্যোগ গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের। গোসাবা বিধানসভায় প্রথমবার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। জয়লাভ করেছেন ১৬ হাজারের বেশি ভোটে। বিধায়ক কথা রাখার উদ্য়োগ নেওয়ায় আশার আলো দেখছেন স্থানীয়রা। এদিকে, কানাঘুষো শোনা যাচ্ছে বিকর্ণই হয়তো হতে পারেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।

Advertisement

বুধবার বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নেন। এরপর আর সময় নষ্ট করেননি। যেমন কথা তেমন কাজ। বৃহস্পতিবার গোসাবা বিডিও অফিসে গিয়েছিলেন নবনির্বাচিত বিধায়ক বিকর্ণ নস্কর। বিডিওর সঙ্গে এলাকার পানীয় জলের সমস্যা নিয়ে কথা বলেন। সাধারণ মানুষে যাতে পানীয় জলের সমস্যায় আর জর্জরিত না হন, সে বিষয়ে আলোচনা করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিধায়ক বিকর্ণ নস্কর জানিয়েছেন, “বিডিওর সাথে কথা হয়েছে। পানীয় জলের সমস্যা যাতে সমাধান করা হয় তার জন্য সমস্ত ট্যাঙ্কগুলি পরিষ্কার করতে হবে। যে সমস্ত এলাকায় কল ভেঙে গিয়েছে সেগুলি নতুন করে তৈরি করতে হবে। তাছাড়াও পানীয় জল যেখানে নেই সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার কথা বিডিওকে বলা হয়েছে।”

Advertisement

গোসাবার মানুষের জলের সমস্যা নতুন নয়। স্থানীয় মানুষদের পানীয় জলের জন্য বহু দূরদূরান্ত থেকে জল আনতে হয়। আর তার জন্য সমস্যায় পড়তে হয় প্রতিনিয়ত। নদী পেরিয়ে জল আনতে হয় অন্য দ্বীপ থেকে। এবার এই সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হয়েছেন বিজেপির বিধায়ক। তাতেই আশার আলো দেখছেন স্থানীয়রা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.