Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ৫ অক্টোবর ২০২৬
Suvendu Adhikari

ঋত-তৃণমূলের ভোটের প্রচারে চকোলেট কুড়োতে গিয়ে মৃত্যু! নাবালিকার বাড়িতে মুখ্যমন্ত্রী

মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৬:০৯

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৬:০৯

options
link
ঋত-তৃণমূলের ভোটের প্রচারে চকোলেট কুড়োতে গিয়ে মৃত্যু! নাবালিকার বাড়িতে মুখ্যমন্ত্রী zoom
রেজিনগরে মৃত নাবালিকার বাড়িতে মুখ্যমন্ত্রী।
Advertisement

ঋতব্রত তৃণমূলের প্রচার গাড়ি থেকে ছোড়া চকোলেট কুড়োতে গিয়ে মৃত্যু হয়েছিল ৬ বছরের খুদের। আজ, বৃহস্পতিবার মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগরে নাবালিকার বাড়িতে গেলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে। আশ্বাস দিলেন পাশে থাকার।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর আসনে উপ নির্বাচন। স্বাভাবিকভাবেই প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দল। কিছুদিন আগে রেজিনগরে প্রচারে গিয়েছিল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস (ঋতব্রতপন্থী তৃণমূল)। প্রচার গাড়ি থেকে ছোড়া হচ্ছিল চকোলেট। মাইকের শব্দ পেয়ে ছুটে গিয়েছিল ৬ বছরের জাসমিনা খাতুন। অভিযোগ, গাড়ি থেকে ছুড়ে দেওয়া চকোলেট কুড়োতে গিয়ে মাটিতে পড়ে যায় খুদে। গুরুতর জখম হওয়ায় তাকে প্রথমে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় খুদেকে। পরবর্তীকালে জসমিনাকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এনআরএস-এ চিকিৎসা চলাকালীন রবিবার মৃত্যু হয় তার। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ, বৃহস্পতিবার মুর্শিদাবাদ উপ নির্বাচনের প্রচারে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সভার আগে রেজিনগরে মৃত জাসমিনার বাড়িতে গেলেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। ঘটনার দিন ঠিক কী ঘটেছিল তা জানতে চান। আশ্বাস দেন পরিবারের পাশে থাকার। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.