Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Howrah

মুখ্যমন্ত্রীর কথামতো মহালয়ার মধ্যেই রাস্তা মেরামত, হাওড়ায় শুরু কাজ

২৫ কোটি টাকা খরচে প্রায় ১০০টি খারাপ রাস্তা ঠিক করতে রাতেও কাজ করছেন শ্রমিকরা।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৪:৫০

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৪:৫০

options
link
মুখ্যমন্ত্রীর কথামতো মহালয়ার মধ্যেই রাস্তা মেরামত, হাওড়ায় শুরু কাজ zoom
মুখ্যমন্ত্রীর কথামতো হাওড়ায় শুরু খারাপ রাস্তা মেরামত, মহালয়ার আগেই শেষ হবে
Advertisement

পুজোর আগে প্রায় ১০০টি রাস্তা মেরামতির কাজ শুরু করে দিল হাওড়া পুরসভা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে হাওড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতির কাজ শুরু হল বুধবার। সম্প্রতি হাওড়া ময়দানে পুজো করে এই ১০০টি রাস্তা তৈরি বা মেরামতের কাজের সূচনা করে গিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। হাওড়া শহরের ৭টি বরোতেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে কাজ শুরু হয়েছে।

হাওড়া পুরসভার ১ নম্বর বরোর জে এন মুখার্জি রোড, সালকিয়া স্কুল রোড, ২ নম্বর বরোর অবনী দত্ত রোড, ডবসন রোড, ৩ নম্বর বরোর পঞ্চাননতলা রোড, ৪ নম্বর বরোর ইছাপুর রোড, ৫ নম্বর বরোর শিবপুর রোড, ৬ নম্বর বরোর ক্ষেত্র ব্যানার্জি লেন কিংবা ৭ নম্বর বরোর গোয়ালবাড়ি মেন রোড খারাপ থাকায় নিত্যদিন যাতায়াতে সমস্যা হতো বাসিন্দাদের। তবে এবার পুজোর আগেই দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে হাত লাগাল পুরসভা। লক্ষ্য, মহালয়ার মধ্যে এসব রাস্তা মেরামতির কাজ শেষ করা।

কলকাতা লাগোয়া হাওড়ার একাধিক রাস্তা বেশ কয়েকবছর ধরেই বেহাল। হাওড়া পুরসভার ১ নম্বর বরোর জে এন মুখার্জি রোড, সালকিয়া স্কুল রোড, ২ নম্বর বরোর অবনী দত্ত রোড, ডবসন রোড, ৩ নম্বর বরোর পঞ্চাননতলা রোড, ৪ নম্বর বরোর ইছাপুর রোড, ৫ নম্বর বরোর শিবপুর রোড, ৬ নম্বর বরোর ক্ষেত্র ব্যানার্জি লেন কিংবা ৭ নম্বর বরোর গোয়ালবাড়ি মেন রোড খারাপ থাকায় নিত্যদিন যাতায়াতে সমস্যা হতো বাসিন্দাদের। তবে এবার পুজোর আগেই দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে হাত লাগাল পুরসভা। লক্ষ্য, মহালয়ার মধ্যে এসব রাস্তা মেরামতির কাজ শেষ করা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিছুদিন আগেই হাওড়ার এসে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছিলেন, ‘‘প্রায় ২৫ কোটি টাকা খরচ করে এই মুহূর্তে একশোরও বেশি রাস্তার কাজ শুরু হচ্ছে হাওড়া শহরে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন ১০ অক্টোবর মহালয়ার আগে সমস্ত রাস্তা যেগুলো ভাঙা, গর্ত রয়েছে সেগুলো ঠিক করে দিতে হবে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে যেসব রাস্তা আছে, সেগুলো সব আমরা ঠিক করে দেব।’’ উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উমেশ রাই জানান, আপাতত রাস্তাগুলি শুধু মেরামতির কাজ হবে। পুজো মিটলে একাধিক রাস্তা নতুন করে তৈরি হবে। তার টেন্ডারও হয়ে গিয়েছে। হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানার নজরদারিতে রাস্তা মেরামতি ও তৈরির সামগ্রিক কাজ হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.